
👤ইয়াছিন চৌধুরী, নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর চাটখিল পৌর বাজারে আল-আমিন ফাউন্ডেশন আজ রোববার সুলভ বাজার চালু করে। সাধারণ মানুষদেরকে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করাই ফাউন্ডেশনের মূল লক্ষ।
উদ্বোধনের দিনে পৌর বাজারের জনতা ব্যাংকের সামনে আলু, পেঁয়াজ, ডিম, টমেটো, লাউ ও শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার মূল্য থেকে শতকরা ১৫শতাংশ কম মূল্যে বিক্রয় করা হচ্ছে।
আল-আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী হাফেজ মো. আল আমিন জানান, ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র নির্দেশের তিনি এই সুলভ বাজারের ব্যবস্থা করেছেন। এই সুলভ বাজার দ্রব্যমূল্য স্বাভাবিক হওয়া পর্যন্ত চলমান থাকবে। সুলভ বাজার পরিচালনায় সহযোগিতা করে চাটখিল থানা ইসলামী আন্দোলন নেতা আবদুর রশিদ, চাটখিল থানা ছাত্র আন্দোলন নেতা হাফেজ রেজাউল করিম সহ ছাত্র ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
















