ফরাসি নাগরিকের বাড়ি ভেঙ্গে দিল স্বেচ্ছাসেবক দলের নেতা আদালতে মামলা

সাইফুল ইসলাম বাবর,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে চাঁদা না পেয়ে এস্কেভেটর দিয়ে প্রবাসীর বাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক এক দলের নেতার বিরুদ্ধে।
এই বিষয়ে নোয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলে আদালতে সিআর মামলা ৭৫২/২০২৪ দায়ের করেন আবদুর মামুন নামের এক ফরাসি নাগরিকের মা আনোয়ারা বেগম শেফালী।
মামলা সূত্রের জানা যায় ফরাসি নাগরিক মামুনরা তিন ভাই দেশের বাইরে থাকায় তার মা পুত্রবধূদেরকে নিয়ে নিজ বাড়ি কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের এনায়েত নগরের আতর আলী ডাক্তার বাড়িতে বসবাস করে আসছেন। আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর গত ৬ আগস্ট বিকেলে কবিরহাট পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসানুল্লাহ মোহন তাদের বাড়িতে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তার দুইদিন পর ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে মোহন ও তার ভাই ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ রিজনের নেতৃত্বে ১ দল সন্ত্রাসী এস্কেভেটর মেশিন (ভেকু) নিয়ে ফরাসি নাগরিক মামুনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির গেইট ও বাউন্ডারি ওয়াল গুলিয়ে দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের এস.এস দিয়ে তৈরি গেটটি নিয়ে যায়।এবং সেই সাথে হুমকি দিয়ে যায় পরবর্তীতে এই বিষয়ে বাড়াবাড়ি করলে পরিনাম খুব ভয়াবহ হবে বলে।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী শাখাকে দায়িত্ব দেয়।

ফরাসি নাগরিক আবদুর মামুন বলেন উক্ত বাড়িটি আমরা ওয়ারির সূত্রে পেয়ে ১৯৯৩ থেকে বসবাস করে আসছি। কিন্তু আহসানুল্লাহ মোহনরা এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি দখল নিয়ে নিতে চায়। বর্তমানে আমার মা ও পরিবার দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আমার পরিবারের জান-মালের নিরাপত্তা চাই।
অভিযোগের বিষয়ে আংশিক স্বীকার করে কবিরহাট পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসানুল্লাহ মোহন বলেন বাড়ির বাউন্ডারি ওয়াল এবং গেট ভাঙ্গার বিষয়টি টা পারিবারিক জামেলা এটা রাজনৈতিক বিষয় না আর চাঁদা চাওয়ার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দলীয় প্রভাব খাটিয়ে অন্যের বসতবাড়িতে হামলা ভাঙচুর ও দখলের বিষয় জানতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ ধরনের বিষয়ে আমাদের হাই-কমান্ড থেকে কঠিন ভাবে নিষেধাজ্ঞা আছে। কারো নামে এমন অভিযোগ প্রমাণ হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। ‎

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব