মো.রিয়াজুল সোহাগ, নিউজ ডেস্ক|
বিদেশে পাচার হওয়া দেশের বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার এবং পাচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে আসন্ন গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছে সরকার। ‘Govtinfo’ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, দেশের সম্পদ রক্ষা এবং ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, “জনগণের সম্মতির ভিত্তিতে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার আইনি পথ সুগম হবে। আপনারা ‘হ্যাঁ’ সিল দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে অবস্থান নিন।”
নীতিনির্ধারকরা মনে করছেন, গণভোটে জনগণের বিপুল রায় পাওয়া গেলে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে থাকবে এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহজ হবে। এরই মধ্যে সরকার সম্পদ পাচার রোধে একটি টাস্কফোর্স গঠন করেছে এবং বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা করছে।
আরও জানতে চোখ রাখুন পরের পাতায়…


















