
🌐 | নোয়াখালী প্রতিনিধি |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী (আপেল প্রতিক) মশিউর রহমান, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মশিউর রহমানের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
এ সময় চাটখিল উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন এবং ইনসানিয়াত বিপ্লবের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মশিউর রহমান বলেন–মানবতার সমাজ,বিশ্ব কাঠামো, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন ও আগামীর বিনির্মান বাংলাদেশ গড়তে ইনসানিয়াত বিপ্লব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দেশে বৈষম্য দুর ও একটি রোল মডেল বাংলাদেশ নির্মান করতে আগামী ১২ই ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে আপেল প্রতিকে ভোটারদের মুল্যবান ভোট প্রদানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন…


















