
সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী(নোয়াখালী): বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে নোয়াখালীতে র্যালি, আলোচনা সভা ও ফ্রি ভেটেরিনারি হেলথ ক্যাম্পেইন করেছে ‘নোয়াখালী ভেট ডক্টর’স এসোসিয়েশন’।
রবিবার (২৬ এপ্রিল) সকালে নোয়াখালী জেলার মাইজদী শহরে এই আয়োজন করা হয়। জেলা প্রানিসম্পদ অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে একই যায়গায় এসে শেষ হয়।
র্যালি শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মিলনায়তনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন প্রাণীকে ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়।

র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রানিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা, তাসলিম ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী ভেট ডক্টর’স এসোসিয়েশনের সভাপতি ডা. গৌতম চন্দ্র দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আমিনুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা.বদিউল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী ভেট ডক্টর’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. সুমন কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইমাম হোসেন(মিঠু), কোষাধ্যক্ষ ডা. মওদুদ আহমেদ, দপ্তর সম্পাদক ডা. কোহিনুর আহমেদ স্বর্নাসহ বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
















