চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফারজান হোসেন সজীব (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ফারজান হোসেন সজীব, নগরের বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
ফারজান হোসেন সজীবের চাচা আবু তালেব বলেন, সজীবকে মারধর করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বহু কালো দাগ রয়েছে।
বেলা পৌনে ১২টার দিকে কারাগার থেকে কল দিয়ে সজীব স্ট্রোক করে বলে জানিয়েছিলেন। কিছুক্ষণ পরে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দাবি করা হলে সজীবকে মোবাইল ফোনে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করা হলে দিতে পারিনি।
৩০ মিনিট পরে সজীবের মৃত্যু হয়েছে বলে কারাগার থেকে জানানো হয়। আমাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে আসতে বলেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও বলেন, সজীব কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। দলীয় পদ-পদবি নেই। বকশিরহাট এলাকা থেকে আড্ডা দেওয়ার সময় টহল পুলিশ থানায় নিয়ে গিয়ে ছিল। থানা থেকে ডাকাতির মামলায় কারাগারে ছিলেন।
গত ২৬ মার্চ রাতে নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সজীবকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, আজ (শুক্রবার) সকালে সজীব কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে বুকে ব্যাথা অনুভব করার কথা জানান। পরে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে সজিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে সজীবের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৭ মার্চ থেকে যমুনা ভবনের সাত নম্বর ছিলেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে যমুনা ভবনের সাত নম্বর সেলে গিয়ে তদন্ত করা হয়েছে। সেখানে সকালে মারামারির কোনো অভিযোগ বা প্রমাণ পাইনি। অসুস্থ সজীব নিজে হেঁটে কারা হাসপাতালে গিয়েছিল। চমেক হাসপাতালে নেওয়ার পর গাড়ি থেকে নেমে সে হেঁটেই হাসপাতালে ঢুকেছিল। তবে পরিবার ও তার স্ত্রী দাবি করে জানান, সজীবকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ নারকীয় হত্যার বিচারের দাবি জানান।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব