
নিজস্ব প্রতিবেদক,ঢাকা|
জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে চলমান বাজেট অধিবেশনের ফাঁকে তিনি ঋতুপর্ণা চাকমার হাতে এই সহায়তার চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাহাড়ের সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো ‘এএফসি উইমেন্স এশিয়ান কাপ’-এ বাংলাদেশের যোগ্যতা অর্জনেও তিনি অসামান্য অবদান রাখেন। তার এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এবং পারিবারিক সহায়তায় প্রধানমন্ত্রী এই অনুদান প্রদান করেন।
আরও জানতে চোখ রাখুন…


















