
**শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:**
রাঙ্গামাটি নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে শিক্ষকদের মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়েছে।
১১ জুন ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২টায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ শাহেদুর রহমান এবং লেঃ মুহীব মাসরুর চৌধুরী।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিয়মিত স্কুলে উপস্থিত ও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থাকবে।”
এছাড়াও, তিনি শিক্ষকদের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের অবদানের জন্য জোনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। উপহার পেয়ে শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরও জানতে চোখ রাখুন…
















