নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত গ্রেপ্তার 

🖼️সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:

নরসিংদীর বিভিন্ন স্থানে পৃথক ৩টি অভিযানে বিদেশি পিস্তল, গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এসব তথ্যগুলো নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার বাদল মিয়ার ছেলে সনেট(৩৫), চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩), কুষ্টিয়ার দৌলতপুর থানার কল্যাণপুর গাইনপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (১৯), নরসিংদীর শিবপুর থানার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (৩০), একই জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আলামিন @ আমিন (৩০) নেত্রকোনার পূর্বধলা থানার নুরুল ইসলাম শান জুগলীর ছেলে মাসুম মিয়া (৩০), একই জেলার কলমাকান্দা থানার হল্লাখালি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৮), মাদারীপুর জেলার শিবচর থানার চর বয়রা তলা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী লিলি বেগম(৩৬) এবং ঢাকার কেরানীগঞ্জের মোঃ বিল্লালের ছেলে মোঃ শুভ (১৯)। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দেশী অস্ত্র এবং গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রেসনোট সূত্রে জানা যায়, সোমবার রাতে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণ পাড়ার বালুর মাঠে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করছিল এমন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আঃ গাফ্ফার (পিপিএম) উপপরিদর্শক  মোজাম্মেল হক, মোঃ জুয়েল রানা, লুৎফর রহমান, আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান চালিয়ে বহু মামলার আসামী সনেট (৩৫) ও রুবেল (২৩) কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল ও লোহার তৈরি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সনেটের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতিসহ ২০টিরও অধিক মামলা রয়েছে বলে জানা যায়।
অপর আরেক ঘটনায় শিবপর মডেল থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিক-আপ ভ্যান আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের হানিফ মিয়ার বাড়িতে অজ্ঞাত ১০/১২ জনের একটি ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে হানিফের স্ত্রীকে মারধর ও পরিবারের সদস্যদের জিম্মি করে ৭ ভরি স্বর্ণ, নগদ টাকা সহ ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গোপন সংবাদ ও  প্রযুক্তি ব্যবহার করে ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেন।
অপরদিকে বেলাব থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার বারৈচা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব