
👤মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আজ শনিবার সকাল দশটায় উপজেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়ান এ আয়োজন করে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন -বিকেএ কতৃক আয়োজিত মেধাবৃত্তি-২০২৩ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সনদ ও ক্রেস্ট প্রদান এবং গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ।
উক্ত অনুষ্ঠানে ১০১ জন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
গুণীজন হিসেবে যাদের সংবর্ধনা প্রদান করা হয় জনাব নবকমল চাকমা,রঞ্জিত নারায়ন ত্রিপুরা,জয়নাল আবেদীন,সুপ্রিয়া চাকমা,দীপুলাক্ষ চাকমা,মুকুন্দ চাকমা মোট ৬ জন।
প্রধান অতিথি জনাব মোঃ মামুনুর রশীদ,উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকারিয়া,অফিসার্স ইনচার্জ, দীঘিনালা থানা,ধর্মজ্যোতি চাকমা, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান,নলেন্দ্র লাল ত্রিপুরা, বিশিষ্ট সমাজ সেবক,মোঃ মাইনুদ্দীন, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার।
সভাপতিত্ব করেন জনাব জেসমিন চাকমা,সভাপতি, কিন্ডারগার্টেন এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখা ও অধ্যক্ষ,মাইনী কিন্ডারগার্টেন স্কুল,দীঘিনালা, খাগড়াছড়ি।


















