ঠাকুরগাঁওয়ে ৪ লেন রাস্তার দু’লেন ইজিবাইকের দখলে

🖼️মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

রাস্তাাটা ৪ লেনের কিন্তু এর দু’লেন ইজি বাইকের দখলে থাকে। ফলে মানুষ চার লেনের যে সুবিধা সেটা কখনই ভোগ করতে পারছেনা। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ৬ কি.মি. সড়ক ৪ লেনে উন্নিত করা হয় বছর চারেক আগে। ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার সাথে সদরের যোগাযোগের একমাত্র সড়কটি ৪ লেনে উন্নীত হওয়ায় সবাই বেশ খুশি হয়েছিলেন। কিন্তু সেই খুশি খুুব বেশিদিন ধরে রাখা যায়নি। সড়কটির রোড ডিভাইডারের দু’পাশের ১ লেন করে সার্বনিকভাবে ইজি বাইক ও থ্রি হুইলারের দখলে থাকছে। ইজিবাইক চলাচল তো করছেই, উপরন্তু এই সড়ককেই তাদের স্ট্যান্ড বানিয়ে নিয়েছে । অনিয়ন্ত্রিত ভাবে প্রতিদিনই ঠাকুরগাঁও জেলার রাস্তায় নামছে ইজি বাইক। এ গুলোর চলাচলেও নেই কোন বিধিনিষেধ। ঠাকুরগাঁও জেলা শহরের কোথাও ইজিবাইকের নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় এগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থেকে যাত্রী ওঠা নামা করায় যানজট আরো তীব্র আকার ধারণ করে। ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনার পরিমাণও কম নয়। সেসব দুর্ঘটনার পরিসংখ্যানও কারও কাছে নেই । এ বছর মাত্র ১ হাজার ইজিবাইক নিবন্ধন করেছে । গত বছর নিবন্ধিত সংখ্যা ছিল সাড়ে ৪ হাজার। আসলে বাস্তাবে এ সংখ্যা কয়েকগুন বেশি।
পৌরসভার সচিব মজিবর রহমান জানান, ঠাকুরগাঁও জেলা শহরের নিবন্ধিত ও অনিবন্ধিত ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সার সঠিক সংখ্যা জানা না, গেলেও সংখ্যাটি ১০ হাজারের মতো হতে পারে। তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের ও অন্য উপজেলার এই ত্রিচক্র যানটি পৌরসভার রাস্তাায় এসে ভিড় করছে। এগুলি নিয়ন্ত্রন করে নির্দিষ্ট সংখ্যক ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপ।
পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার আরিফ হোসেন নামের ইজিবাইক চালকের সাথে কথা হলে জানা যায়, তার গ্রাম এবং এর আশে পাশেই গাড়ি চালান। তিনি বলেন, এখন অনেক শিতি এবং অবস্থা সম্পন্ন ঘরের ছেলেরাও ইজিবাইক চালাচ্ছে। এর কারণ কী ? এমন এক প্রশ্নে জবাবে আরিফ বলেন “ছোট খাটো ব্যবসার হাল এখন খুব খারাপ, অনেকেই পুঁজি ভাঙ্গিয়ে খাচ্ছে। একারণে ইজিবাইক নিয়ে রাস্তাায় নামছে। প্রতিদিন ২০/৩০ টি করে নতুন ইজিবাইক নামছে সড়কে।
মুদি ব্যবসায়ি মো: লিটন বলেন “রোড এলাকা থেকে কলেজ পর্যন্ত মাত্র ৫ টাকায় আসতে পারছি। এটা আমাদের জন্য বিরাট একটা উপকার বয়ে আনছে”। যানজটের বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন“ আপনি কি ইজিবাইক বন্ধ করে দিবেন ? তখন তো ৫ টাকার ভাড়া বিশ টাকা দিতে হবে”। ইজিবাইকের কারণে শহরের যোগাযোগ ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে পড়েছে তাতে কোন সন্দেহ নেই। আবার এই ইজিবাইক থাকার ফলে সাধারণ মানুষ স্বল্প খরচে কাংখিত গন্তব্যে যেতে পারছে, এটাও ঠিক। ইজিবাইকের কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয়ে এটা মানতে হবে। তবে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড তৈরি করার মাধ্যমে ইজিবাইকের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা যেতে পারে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব