ঠাকুরগাঁওয়ে অভিযোগের ৮ দিনের মাথায় সমাধান দিলেন-জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ হুমায়ুন কবীর 

🖼️মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৩ জন ভূমিহীনকে সরকারের দেয়া ১ একর ২ শতক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় ঐ ৩ জন ভুক্তভোগী ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ বরাবর, একটি লিখিত অভিযোগ দিলে ৮ দিনের মাথায় বিষয়টি সমাধান করে দেন লিগ্যাল এইড জেলা অফিসার সিনিয়র সহকারী জজ হুমায়ুন কবীর ।
ভুক্তভোগী ঐ ৩ জন হলেন– হরিপুর উপজেলার মোড়াধাক এলাকার মৃত নিয়াজ উদ্দীনের ছেলে মজিবর রহমান, বোনবাড়ী ডাঙ্গী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম ও শতিকাটা বন্দর এলাকার মৃত সোহরাব আলীর ছেলে সাজেমান। জানা যায়, ১৯৮৯ সালে সরকারের নিয়ম মেনে ৯৯ বছরের জন্য লীজ নিয়ে প্রতি বছর সরকারকে খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছেন হরিপুর উপজেলার মজিবর রহমান, নজরুল ইসলাম ও সাজেমান । যেখানে ঐ ৩ জন ব্যক্তি ফসল আবাদ করে আসছে । চলতি বছরের ৮ আগস্ট স্থানীয় ইউনুস, আজিজ ও মোস্তফার নেতৃত্বে কয়েজন এসে গায়ের জোরে সরকার থেকে দেয়া ঐ জমিতে জোর করে ধান লাগিয়ে দেয় । এ সময় বাধা দিতে গেলে তারা মারপিট করেন । গুরুতর জখম করেন ভুক্তভোগীর পরিবারের লোকজনদের । সেই সঙ্গে তাদের মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মজিবর রহমান, নজরুল ইসলাম ও সাজেমান । তবে বিষয়টির কোন সমাধান না পেয়ে অবশেষে চলতি বছরের ১৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ হুমায়ুন কবীরের কাছে একটি লিখিত অভিযোগ দেন ঐ ৩ জন ভুক্তভোগী । অবশেষে অভিযোগের ৮ দিনের মাথায় সুষ্ঠু বিচার পেয়ে খুশি ভুক্তভোগীরা । ভুক্তভোগীরা বলেন, সরকারি সকল নিয়ম মেনে আমরা আমাদের সেই জমিতে আবাদ করে আসছি । সেখানে গায়ের জোর খাটিয়ে ইউনুস, আজিজ ও মোস্তফার নেতৃত্বে কয়েজন এসে আমাদের জমি দখল করে । আমরা বিষয়টি নিয়ে মামলা করেছিলাম কিন্তু আসামিরা জামিন নিয়ে নেয় । কোন উপায় না পেয়ে আমরা চলতি বছরের অক্টোবর মাসে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেই । তিনি ৮ দিনের মাথায় অভিযুক্ত ওই ব্যক্তিদের ডেকে এনে শুনানীর মাধ্যমে আমাদের জমি হরিপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে বুঝিয়ে দেবার নির্দেশ দেন । ভুক্তভোগী মজিবর রহমান বলেন, বেশ কিছুদিন ধরেই এগুলো নিয়ে অনেক ঝামেলায় ছিলাম । পরে লিগ্যাল এইড অফিসারের কাছে অভিযোগ করেছি । ভাবছিলাম টাকা ছাড়া কাজ হবে না । তবে এখানে আসার পর দেখলাম পুরাটাই উল্টো । বিনা পয়সায় অভিযোগ করার ৮ দিনের মধ্যে আমাদের জমি আবারো আমাদের বুঝিয়ে দিলেন । ধন্যবাদ জানাই লিগ্যাল এইড অফিসারকে । ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ হুমায়ুন কবীর বলেন, জমির কাগজ যার হবে জমি সেই পাবে । অন্যায় করে কেউ কারো জমি দখল করে রাখবে তার সুযোগ নেই । আমার এখানে অভিযোগ ছিলো । আমি ২ পক্ষকে ডেকে এনেছি। তাদের কথা শুনেছি, সেই সঙ্গে সকল কাগজ দেখেছি । জমিগুলো মজিবর রহমান, নজরুল ইসলাম ও সাজেমান দীর্ঘদিন ধরে আবাদ করে আসছেন সকল নিয়ম মেনেই । তাই হরিপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে তাদের জমি বুঝিয়ে দেবার নির্দেশ দিয়েছি । এরপরেও যদি কোন সমস্যার সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে । তিনি আরও বলেন, আমি এই চেয়ারে বসেছি মানুষের সেবা করার জন্য । মানুষের সেবা করাই আমার কাজ । এখানে নিয়ম মেনেই কার্যকলাপ চলবে ।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব