চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

আনোয়ারুল আজিম,চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সেকান্দরকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থী ও অভিভাবকেরা। রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার সোমপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

এরপর দুপুরে চাটখিল থানার অফিসার ইনচার্জ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং ছাত্র প্রতিনিধিরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত করেন।

এর আগে রোববার সকাল সাড়ে ৯ টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা মিঠু স্যারের মুক্তি চেয়ে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে সোমপাড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন  সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান মিঠু কে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে আর এই ষড়যন্ত্রে জড়িত আছে প্রধান শিক্ষক মো. সেকান্দর। মানববন্ধন শেষে মিছিল নিয়ে তারা বিদ্যালয়ের প্রবেশ করে। এই দিন আন্দোলনের কারণে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা যথা সময়ে শুরু করা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, নাজমুল হাসান মিঠু (৪৫) সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। গত ১৫ অক্টোবর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় যৌন নিপীড়নের একটি মামলা করা হয়। যা সম্পূর্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

আবদুল মান্নান নামের আন্দোলনকারী এক অভিভাবক বলেন, ‘মিঠু স্যারের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করেছেন। যে অভিযোগের কোনো ভিত্তি নাই। আমরা মিঠু স্যারের মুক্তি চাই।’

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, ‘মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি। উনি যদি অপরাধী হয় উনার বিচার হোক। যদি নিরপরাধ হয়, তাহলে ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটন করা হোক।’

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের একাংশ আটককৃত শিক্ষকের মুক্তির দাবীতে আন্দোলন করছিল। ওখানে উপস্থিত সকলের সাথে কথা বলে আমরা তাদেরকে শান্ত করি।’

উল্লেখ্য, গত ৯ অক্টোবর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কোচিং-এ ডেকে শ্লীলতাহানির অভিযোগে নাজমুল হাসান মিঠু নামের এই শিক্ষককে মঙ্গলবার (১৫ অক্টোবর) গ্রেফতার করে চাটখিল থানা পুলিশ। একই দিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব