চাটখিলে আ.লীগ নেতার দোকান দখলে নিলেন বিএনপি নেতা

🖼️নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আওয়ামী লীগ নেতার দোকান দখল করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত বিএনপি নেতা চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সোহরাগাজী হাজী বাড়ির মৃত সৈয়দুর রহমান ছেলে খোকন (৫০)। খোকন চাটখিল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

গত ৫ আগস্ট সরকারের পতনের পর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনের অফিস দখল করে নেয় এই বিএনপি নেতা খোকন।

এতেই তিনি ক্ষান্ত হননি। গত কয়েকদিন আগে দলবল নিয়ে পুনরায় অফিসের নিচে থাকা আরেকটি দোকান দখল করে তালা  দিয়ে দেয়।  সেই সাথে দোকানে থাকা ভাড়াটিয়াদের দোকান থেকে বের হয়ে যেতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া শুরু করে।

দোকান ঘরের ভাড়াটিয়া রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লোকমান হোসেন বলেন, ‘একবছর আগে আমি চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির কাছ থেকে রেস্টুরেন্টের মালামাল রাখার জন্য দোকানটি ভাড়ায় নিয়েছি। তখন তাকে ২ লাখ টাকা এডভান্স দিয়ে মাসিক ৫ হাজার টাকা ভাড়া হিসেবে একটি চুক্তি সম্পন্ন করি। এরপর থেকে দোকান ঘরটিতে মালামাল রেখে স্টোর হিসেবে ব্যবহার করা শুরু করি।গত কয়েকদিন আগে হঠাৎ করে দোকানটিতে বিএনপি নেতা খোকন তালা দিয়ে দেয়। পরে তারা আমাকে চাপ দিতে থাকে আমি যেন এই দোকান ঘর ছেড়ে দেই। যেহেতু আমি দোকানটি ভাড়া নিতে ২ লাখ টাকা জমানত হিসেবে রেখেছি, তাই আমি খোকন ভাইয়ের প্রস্তাবে রাজি হইনি। এখন পুনরায় তারা আমার উপরে জোর করছে আমি যেন দোকান ঘরটির মাসিক ভাড়ার টাকা বেলায়েত ভাইকে না দিয়ে খোকন ভাইকে দেই।’

দোকান ঘর দখলের বিষয়ে চাটখিল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকনের সাথে যোগাযোগ করলে তিনি দখলের বিষয়টি স্বীকার করেন। এই জায়গার তাদের মালিকানার কোন কাগজপত্র আছে কিনা? এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পূর্বে আওয়ামী লীগ সরকার ছিল তাই বেলায়েতেরা জায়গাটি সরকার থেকে লিজ নিয়েছে। এখন আওয়ামী লীগ সরকার নাই আমরা তাদের লিজ বাতিল করিয়ে পুনরায় আমাদের নামে লিজ করিয়ে নিবো।’

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনের মুঠোফোনে দোকান ঘরটির মালিকানার বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, ‘জায়গাটি আমরা আতিক উল্লাহ সাহেব দের থেকে  কিনে দোকান ঘর নির্মাণ করেছি। এবং প্রতিবছর সরকারকে উক্ত জায়গাটির খাজনা প্রদান করে আসছি। তারা এখন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে দোকান দখল করে নিতে চাইলেই তো তাদের হয়ে যাবে না।’

দখলের অভিযোগের বিষয়ে জানতে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের হাই কমান্ড থেকে দলীয় প্রভাব বিস্তার করে যেকোনো ধরনের অন্যায়ের বিষয় কঠিন ভাবে নিষেধাজ্ঞা আছে।  আমরা আমাদের দলের কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগের সত্যতা ফেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব