
🖼️ আপডেট বিডি নিউজ24 ডেস্ক:
🗣️দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে চাটখিল উপজেলাবাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল পৌরসভা যুবদল নেতা হাজ্বি বেলায়েত-তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মাঝে নিয়ে আসুক হাসি-আনন্দ।
ধনী গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমানভাগে ভাগাভাগি করে আনন্দ উৎসব করে।এটাই আমার প্রত্যাশা। কোনো অপশক্তি যেনো এই উৎসবকে স্লান করতে না পারে,সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে,আমি সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।
দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই আশাবাদ ব্যক্ত করছি।
আমি মনে করি,বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে।


















