
🗣️নিউজ ডেস্ক:
ইংরেজি নববর্ষ-২০২৫ উপলক্ষে চাটখিলবাসী সহ সকল প্রবাসীদের নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-চাটখিল উপজেলার কৃতি সন্তান,সাবেক ছাত্র ও যুবনেতা,সৌদি প্রবাসী শরাফত কামাল সুমন।
শরাফত কামাল সুমন এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিদায়ী বছরের বিষন্নতাকে বিদায় জানিয়ে, মনকে উৎফুল্ল করে তোলে নতুন বছরের আগমনী বার্তা। সবার জীবন আনন্দে ভরে উঠুক। বছরের ক্যালেন্ডারের শেষ পাতাটি ছিঁড়ে একসঙ্গে উচ্চারিত হয় হ্যাপি নিউ ইয়ার। নতুন দিনের সূচনা, নতুন করে পথচলা। নতুন প্রাণ চাঞ্চল্যতা, নতুন শপথ সব কিছুই যেন একাকার হয় বছরের প্রথম দিনটিতে এসে। অতীতকে মুড়িয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার শিহরণই যেন অন্যরকম।পুরোনো গ্লানি মুছে নতুনভাবে বাঁচার প্রত্যয়ে যেমন শুরু হয় বাংলার নববর্ষ। ঠিক তেমনি ইংরেজি মাসের শেষে উৎসবমুখর পরিবেশে পালিত হয় থার্টি ফাস্ট নাইট। ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গে সুর ও সঙ্গীতের মূর্চ্ছনায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। আতশবাজির আলোকছঁটায় ছেয়ে যায় আকাশ। শুরু হয় প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠানো। একে অপরকে উপহার আদান প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পালন করা হয়ে থাকে ইংরেজী নববর্ষ। তাই (৩১ ডিসেম্বর) রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই সমস্বরে চিৎকার করে ওঠে সবাই বলে “হ্যাপি নিউ ইয়ার” বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের মানুষও একাত্মতা ঘোষণা করে বরণ করে নেয় এদিনটিকে।আমাদের দেশে প্রিয়জনকে ফুল, মিষ্টি, নানা ধরণের উপহার দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।এছাড়া আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। গান, নাচ, আলাপ- চারিতা, উপহার আদান প্রদান আর বাহারী পোশাক পরে ঘুরে বেড়ানোই মুখ্য বিষয় হয়ে উঠে দিনটিকে কেন্দ্র করে।নতুন বছর শুভ হোক, পরিবার-পরিজন নিয়ে সবাই ভাল থাকুক,নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময় এটাই প্রত্যাশা মহান রবের দরবারে। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।


















