চট্টগ্রামে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের ঢল

প্রিয় নবীজির পরিপূর্ণ অনুসরণ-অনুকরণের মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের সাফল্য। মহান আল্লাহর ভালোবাসা অর্জনের মূল মাধ্যম হলো প্রিয় নবীজির অনুসরণ। প্রিয় নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে, জীবনে বাস্তবায়ন করে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু নবীপ্রেমিকদের ইতিহাসে শ্রেষ্ঠতম আসনে অধিষ্ঠিত হয়েছেন। নিজে যেমন অনুসরণ ও অনুকরণ করেছেন তেমনি স্বীয় অনুসারীদেরকেও সেই সুমহান পথে পরিচালিত করেছেন। এমন এক মহান তরিক্বত পৃথিবীবাসীর জন্য উপহার দিয়ে গেছেন যে তরিক্বতে রয়েছে সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ এর মাধ্যমে রাসূলে পাক (দ.) এর বাতেনি নূর গ্রহণ, ফয়েজে কুরআন এর মাধ্যমে কুরআনের নূর লাভের সুযোগ, সুন্নাতে মোস্তফার অনুসরণ, মোরাকাবা এবং দৈনিক ১১১১ বার দরূদে মোস্তফার অনুশীলন; আবার এ দরূদ শরীফ কখনো ক্বাজা হলে চব্বিশ ঘণ্টার মধ্যে আদায় করার সুমহান বিধান।

শুধু তাই নয়, রাসূলনামে এই তরিক্বতে রয়েছে অভ্যন্তরীণ পরিশুদ্ধির মাধ্যমে চারিত্রিক বিশুদ্ধতা অর্জন, ইবাদাত-বন্দেগিতে একাগ্রতা ও এখলাসের শিক্ষা। আধুনিকতা ও পাশ্চাত্যের অপসংস্কৃতি থেকে যুবসমাজকে ফিরিয়ে এনে ‘সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত থাকা’র আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করেছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। নবীজির হারানো সুন্নাতকে পুনর্জীবিত করে নবীপ্রেমের বিস্তার করেছেন পৃথিবীর সর্বত্র। যে সংগঠনের কবুলিয়্যতের প্রমাণ অলৌকিকভাবে বারংবার প্রমাণিত হয়েছে, মাশাআল্লাহ।

গত (২৫ নভেম্বর) সোমবার চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন ও খলিলুল্লাহ্, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুর স্মরণে অনুষ্ঠিত ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

বক্তব্য রাখেন মুফতি মাওলানা মুহাম্মদ কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব