গলাচিপায় বিভিন্ন দারে দারস্থ হয়েও জমির সমাধান পাচ্ছে না ৭২ বছর বয়সী বৃদ্ধ

মোহাম্মদ আহসান,গলাচিপা পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের দারস্থ হয়েও জমির সমাধান পাচ্ছে না ৭২ বছর বয়সী বৃদ্ধ। অভিযোগ সূত্রে জানাযায়, চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের বাসিন্দা ২০০১ সালে ভূমিহীন হিসাবে হারুন মৃধা ও তার স্ত্রীকে সরকার নতুন খতিয়ান খুলে ৭৩৩০নং রেজিস্ট্রি কবুলিয়াত মূলে বন্দোবস্ত দেওয়া হয়েছে। বর্তমানে রাফেজ খন্দকার হারুন মৃধার বন্দোবস্তকৃত সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করছেন বলে অভিযোগ তুলেছেন। এছাড়া, বেলা রানী ও শ্রীচরণ হাওলাদারের একই রেজিস্ট্রি কবুলিয়াত মূলে বন্দোবস্তকৃত সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করছেন বলে অভিযোগ উঠেছে।

হারুন মৃধা জানান, ২০০৩ সালে রাফেজ খন্দকার বন্দোবস্তকৃত সম্পত্তি ভুয়া কাগজপত্র তৈরি করে উৎখাত করার জন্য বিভিন্নভাবে হয়রানি করেন। রাফেজ খন্দকার স্থানীয় দরিদ্র মানুষের জমি জাল জালিয়াতি পূর্বক কাগজপত্র তৈরি করে ভোগ দখল করে আসছেন। উক্ত সম্পত্তি ২০ বছর পর্যন্ত জোরপূর্বক ভোগদখল করে আসছেন রাফেজ খন্দকার। বন্দোবস্তকৃত সম্পত্তির দাগ নম্বর ৬২১৪ ও ৬২১৫।

মকবুল ব্যপারী জানান, ২০০১ সালে ভূমিহীন হিসাবে হারুন মৃধা ও তার স্ত্রীকে সরকার কতৃক কবুলিয়াত মূলে বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু রাফেজ খন্দকার, শহিদুল খন্দকার এরা জাল জালিয়াতি পূর্বক কাগজপত্র তৈরি করে ভোগ দখল করছে। হারুন মৃধাকে উক্ত সম্পত্তি দীর্ঘ বছর ধরে তারা চাষাবাদ করতে দেয় না।

বেলা রানী জানান, আমার স্বামী মারা গেছে আমার স্বামী নাই। ২০ বছর ধরে জমি চাষাবাদে জানতে পারি না। রাফেজ খন্দকার, শহিদুল খন্দকার এরা মারধর কইরা আমাগোরে দখলে দেতে আছেনা। এখন আমরা অসহায় আছি অনেক টাকা পয়সা খুয়াইয়া কোথাও নেয্য বিচার পাইতে আছিনা আর আমাগো জমি দহলে যাইতে পারতেছিনা।

জাহাঙ্গীর হাওলাদার জানান, বিগত অনেক বছর ধরে হারুন মিয়া এ জমি নিয়া অনেক মারধোর কেস মামলা খাইছি, জাল বাইছে এমনকি রুপি বেচ্চে। এখন রুপি হারুন নামে এলাকায় সবাই এক নামে চেনে। কিন্তু আইজ পর্যন্ত বেডাডায় জমির দখন নিতে পারেনা। ১৫-২০ বছর মামলাডা চালায়। আদালত করলে উকিলে খাইয়া বাডাবাডা কইরা দেয়। বাড়িডাও নাই বর্তমানে এ-ও ব্যাচা। তার পক্ষে কোন লোক নাই, এ দেশে কোন বিচার আছে বেডাডায় আছে কোন জায়গায়।

রাফেজ খন্দকার জানান, হারুন মৃধার দাবিকৃত বন্দোবস্ত সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করছিনা।আমি আমার পৈত্তিক সম্পত্তি দীর্ঘদিন পূর্ব হতে নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখল করছি। হারুন মৃধা বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে আমাকে অনেক হয়রানি করে আসছে। আমার কাগজপত্র কোন রূপ জাল জালিয়াতি নয়। উক্ত জমি নিয়ে একাধিকবার শালিসি মীমাংসা হয়েছে কিন্তু সে কিছুই মানেনা। হারুন মৃধা মামলাবাজ প্রকৃতির লোক।

চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মুন্সি জানান, এ সম্পত্তি নিয়ে আদালত চলমান তাই তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবেন না।

বিশ বছরের অধিক সময় পার হলেও জমির সমাধান পাচ্ছে না হারুন মৃধা। এ জমিকে কেন্দ্র করে বাবাকে হারিয়েছেন। আজও নিখোঁজ পিতা মান্নান মৃধা। বাবা জীবিত না মৃত জানেন না হারুন মৃধার পরিবার। অর্থ সম্পদ বিক্রি করে জেলা উপজেলার বিভিন্ন দারে দারস্থ হয়েও জমির সমাধান পাচ্ছে না তিনি। আজ নিঃস্ব হয়ে শুধু বসত ভিটাটি আকরে পরে আছেন ন্যায্য বিচারের আশায় হারুন মৃধা।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব