গজারিয়া কলিম উল্লাহ কলেজে অধ্যক্ষ অবরুদ্ধ

আমিরুল ইসলাম নয়ন,গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কলিম উল্লাহ কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ এবং সাধারণ শিক্ষক তাদের শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে বলে পরস্পর বিরোধী অভিযোগ করেছেন।

খবর নিয়ে যাওয়া যায়,গত ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাভাবিক ছিল কলেজটির কার্যক্রম। তার কিছুদিন পর কলেজটির হিসাব রক্ষক হানিফ মিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর অনিয়মের অভিযোগ তুলে কলেজের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজার বিরুদ্ধে আন্দোলন নামে কলেজটির কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থী । তবে অধ্যক্ষের দাবি আন্দোলনকারী শিক্ষকদের পায় সবার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তিনি কঠোর অবস্থানে থাকার কারণে তাকে সরিয়ে দিতে চাইছে একটি মহল।

আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, কলেজটির হিসাব রক্ষক হানিফ মিয়ার মাধ্যমে অনেক টাকা অন্যায়ভাবে হাতিয়ে দিয়েছেন অধ্যক্ষ। নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড থেকে লোন নিয়ে সেটা পরিশোধ না করা। বিভিন্ন অনুষ্ঠানের নাম করে টাকা নিয়ে সেটা আত্মসাৎ। ভর্তি, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়সহ অসংখ্য অভিযোগ রয়েছে অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজার বিরুদ্ধে। সেজন্য আজ শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

কলেজের বাংলা বিভাগের শিক্ষক শাহিনূর বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করায় আজ ভবেরচর বাজার এলাকায় তাকে মারধর করে কয়েকজন বহিরাগত। অধ্যক্ষ বহিরাগত লোকজন ভাড়া করে তাকে মারধর করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

কলেজটির অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর আমি কলেজটির চিত্র পাল্টে দেই। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন করি। কলেজ পর্যায়ে থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি প্রথমে ডিগ্রী কোর্স পরবর্তীতে অনার্স কোর্স চালু করার ব্যবস্থা করি। আশেপাশের বেশ কয়েকটি এলাকার দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা এখন এই প্রতিষ্ঠানে অনার্স করার সুযোগ পাচ্ছে। বিভিন্ন বিষয়ে আমার কঠোর অবস্থানের কারণে প্রথম থেকে আমার কলেজের কতিপয় শিক্ষক আমার উপর ক্ষুব্ধ ছিল। এই সকল শিক্ষকদের কয়েকজন আবার নন-এমপিও ভুক্ত। নিয়োগ জালিয়াতি, অধ্যক্ষের স্বাক্ষর জাল করে লোন নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারাই এখন শিক্ষার্থীদের উসকে দিয়ে এবং বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে কলেজের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। আমি কলেজ ফান্ড থেকে কিছু টাকা লোন নিয়েছি সেটা আমি পরিশোধ করবো এখানে অনিয়মের কি হলো? বলা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের নামে আমি টাকা আত্নসাৎ করেছি আপনারাই এসব ব্যাপারে ম্যানেজিং কমিটিকে পাশ কাটিয়ে অধ্যক্ষের একার সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ আছে?এটা শিক্ষার্থীদের আন্দোলন নয় টাকার বিনিময়ে কিছু বহিরাগত লোক ভাড়া করে এনে আমাকে পদত্যাগ করতে বলা হচ্ছে। আজকে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আমার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় আমি সেই শাস্তি মাথা পেতে নিব তবে কুচুক্রি মহলের চাপে নতি স্বীকার করে আমি পদত্যাগ করব না।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, কলেজটির কয়েকজন শিক্ষক অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বিরুদ্ধে আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আমি একটি তদন্ত কমিটির করে দিয়েছিলাম। তারা তদন্ত প্রতিবেদন আমার কাছে জমা দিয়েছেন আমি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। সেই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে আমি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব