কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর এক চতুর্থাংশেরও বেশি। এর মধ্যে ১৮ হাজার ৮শত ৮০ পরীক্ষার্থী ‘ফেল থেকে পাশ’ করার জন্য আবারো ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। যা ফেল করা মোট শিক্ষার্থীর ৩৭ শতাংশ।
এছাড়া আলাদা আলাদা বিষয়ের জন্য এসব শিক্ষার্থীদের মোট ৯৪ হাজার ৬টি পেপারে আবেদন জমা পড়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য। ১৬ হাজার ১ শত ১ জন শিক্ষার্থী শুধু ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, এবার যারা ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটি উল্লেখযোগ্য। সামগ্রিক ফলাফল খারাপ হলে- আবেদন বেশি পড়বেই। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুণঃনিরীক্ষণের আবেদন গ্রহন করা হয়। আগামী ১৬ নভেম্বর আবারো এর ফল প্রকাশ করা হবে।
এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ৮৬শতাংশ, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন; অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করেছেন। তবে এই ৫০ হাজার ৯শত ৯ জন শিক্ষার্থী ফেল করার চিত্রকে বাস্তব চিত্র বলে উল্লেখ করেছেন বোর্ড কর্তৃপক্ষ। ফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, এবছর ইংরেজি ও উচ্চতর গণিতে ফলাফল খারাপ হয়েছে। প্রায় ৩৫শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। ফলাফল খারাপ হলেও এটিই কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলের বাস্তব চিত্র বলে উল্লেখ করেন তিনি।
তবে এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর ফল পুণঃনিরীক্ষণের বিষয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম জানান, আমরা এখনো ফলাফল নিয়ে পর্যালোচনা করছি। যেসব প্রতিষ্ঠানগুলো বেশি খারাপ করেছে আমরা তাদের নিয়ে আলাদা করে বসবো। এছাড়া যেসব বিষয়ে শিক্ষার্থীরা বেশি খারাপ করেছে সেগুলোও নিয়ে আলাদা করে আলাচনা করা হবে। আমরা আশা করছি, সমন্বিত ভাবে একটি প্রক্রিয়ার মধ্য থেকে ভালো ফলাফলের দিকে যেতে হবে। মাত্রই ফলাফল প্রকাশ হলো, এখনো পুণঃনিরীক্ষণ ফল প্রকাশ হয় নি। আমরা আশা করছি, ভালো উদ্যোগ নিতে পারবো।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব