
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, দল যাকেই মনোনয়ন দিবে তারঁ পক্ষে কাজ করতে হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করতে যুবদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র চলছে। দেশের সকল আন্দোলন-সংগ্রামে সর্বশেষ ২০২৪-এর আন্দোলনে যুবদলই যথেষ্ঠ ভূমিকা রেখেছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠের মুক্ত মঞ্চে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘যুবদলের উপর যতো নির্যাতন-নিপীড়ন হয়েছে তাদেরকে থামানো যায়নি, আজকে তারেক রহমান ৩১দফার এক কোটি বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থানের শপথ নিয়েছেন। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান।’
পরে বেলূন উড়িয়ে দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন।
এর আগে নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ দলীয় কায্যালয়ের সামনে বেলূন উড়িয়ে মহানগর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি উদ্ভোধন করা হয়। বর্ণাঢ্য র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ভ্যানগাড়িতে কৃষক আর ধানে ফলসের মাঠে ধান গাছের ওপর নজর ছিলো সবার।
সমাবেশ ও র্যালিতে মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো: আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব রোমান হাসান।
সমাবেশ ও র্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন ।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…
















