
এ.কে.. পলাশ.কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা দাউদকান্দির গৌরীপুর-মতলব সড়কের কাউয়াদি এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গৌরীপুর-মতলব সড়কে কাউয়াদি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো: ফারুক ব্যাপারী (৫০) জেলার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের কাউয়াদি এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা যাত্রী মোঃ ফারুক বেপারী নিহত হোন। এঘটনায় অপর দুই যাত্রী গুরতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েক চৌধুরী জানান খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে
দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।


















