
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা’র সনদ ও পুরষ্কার বিতরণী করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর ) সকালে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের করা হয়েছে।
ফাউন্ডেশন এর সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো: ইসহাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবদুল হান্নান বাবুল, ভ্যালিনেক্স লিমিটেডের চেয়ারম্যান সেকান্দর আলী মানিক, ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে এলাহী, সমাজ সেবক মো: হারুনুর রশীদ, সিএ ফার্ম এ কাশেম এন্ড কোম্পানির সিএ মো: শরফুদ্দীন আহমেদ রনি, কনফিডেন্স এসেট এর পরিচালক মো: জহির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষা্র্থীবৃন্দ, অভিভাবক, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন এর কর্মকর্তা ও বৃত্তি পরীক্ষা পরিচালনায় সহযোগীগণ।
















