আমাকে মনোনয়ন দিয়েছে দল, কুমিল্লায় কিছু করে লাভ হবে না-গণসমাবেশে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী

🧲 এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, আমাকে মনোনয়ন দিয়েছে দল, কুমিল্লায় কিছু করে লাভ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষে ভোট দিন।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় পুবালী চত্বরে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ওই গণসমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী তাঁর উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, কুমিল্লা বিভাগ হবে। যদি নোয়াখালী না আসে তাহলে কুমিল্লা নিয়েই বিভাগ হবে। বৃটিশ আমল থেকে কুমিল্লায় বিমানবন্দর ছিল। ধানের শীষে আপনার ভোট দিন ইনশাল্লাহ বিমানবন্দর চালু হবে। এগুলো হলে ঢাকা শহর কুমিল্লায় চলে আসবে।

তিনি বলেন, ‘আপনারা আমাকে একবার কাজে লাগান, আমি ভালো কামলা। একবার আমাকে তোমাদের কাজে লাগাও। তিন বছরের মধ্যে গোমতী নদীর ওপর সাতটি ব্রীজ হবে। আমরা চলে যাব আড়াইহাজার হয়ে ঢাকার সাইনবোর্ডে।

আমাকে মনোনয়ন দিয়েছে দল। আবু ওয়াসিম আমাকে যখন বইতে দিছে, বাকিটা কি করতে হয় তা আমি জানি। আমি কুমিল্লার মানুষ। মানুষ আমাকে চেনে। সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে।

সভায় উপস্থিত অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, কয়টা লোক আছে ওদের ( আরেক পক্ষের সভার প্রতি ইঙ্গিত করে) গইনা দেখেন।’

মনিরুল হক চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের নাম উল্লেখ করে বলেন,‘ সুমনের বাবা আমাদের সঙ্গে এমপি ছিলেন। তাঁর বাবার মৃত্যুর পর আমিই প্রথম বলেছিলাম, ওকে মনোনয়ন দেওয়া হোক। সুমন এমপি হয়েছে। জেলার সভাপতি হয়েছে। জাকারিয়া তাহের সুমন আগামী দিনে মন্ত্রী হবেন।

মনিরুল হক চৌধুরী জনসভার কারণে যানজট হওয়ায় ও গাড়ি চলাচল কিছুক্ষণ বন্ধ থাকায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মেয়র মো. মনিরুল হক সাক্কুর নাম উল্লেখ করে বলেন, সে এখন দল থেকে একটু দূরে আছে। কিন্তু দলের জন্য, ধানের শীষের জন্য পাগল। আজকে মিছিল করে দলবল নিয়ে এসেছে।
গণসমাবেশ উপলক্ষে কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন। এই সময়ে হেমন্তের পাকা ধান নিয়ে তাঁরা হাজির হন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন…

Facebook Comments Box
  • Related Posts

    ​”মুছে যাক সব জরা, ঘুচে যাক সব অমঙ্গল—এই প্রার্থনা আজ প্রতিটি বাঙালির মনে।”
    • adminadmin
    • এপ্রিল ৫, ২০২৬

    ​ “বিসমিল্লাহির রহমানির রহিম” ​আসসালামু আলাইকুম” বাঙালির প্রাণের উৎসব ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নোয়াখালী জেলাসহ দেশবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ​পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তা ও হাজার বছরের অসাম্প্রদায়িক…

    Continue reading
    বাঙালির আত্মপরিচয় ও সম্প্রীতির মোহনায় পহেলা বৈশাখ
    • adminadmin
    • এপ্রিল ৫, ২০২৬

    বাঙালির ইতিহাসে পহেলা বৈশাখ কেবল একটি পঞ্জিকার পাত উল্টানো দিন নয়; এটি আমাদের হাজার বছরের লালিত সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপরিচয়ের এক অবিনাশী প্রতীক। ১৪৩৩ বঙ্গাব্দের এই শুভ লগ্নে আমরা যখন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব