আইনের ঊর্ধ্বে আরাফাত? হামলা মামলার আসামি প্রকাশ্যে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

মো.শান্ত খান,বিশেষ প্রতিনিধি

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় আলোচিত ছাত্র ফারুক হোসেন হামলা মামলার অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আরাফাত সরকারকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। স্থানীয় সূত্র বলছে, হামলার ঘটনায় অভিযুক্ত হয়েও তিনি এলাকায় প্রভাব বিস্তার ও নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।

একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই আরাফাত সরকার বর্তমানে অন্য রাজনৈতিক দলের সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, চাঁদা দাবি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন।

এলাকাবাসীর অনেকে জানান, আরাফাত সরকারের ‘অদৃশ্য প্রভাব’-এর কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না। কেউ প্রতিবাদ করলেই নানাভাবে হুমকির মুখে পড়তে হয়।

হামলার শিকার ছাত্র ফারুক এখনো চিকিৎসাধীন।

ঘটনার সূত্রপাত হয় গত ৫ আগস্ট ২০২৪ তারিখে। ওই দিন দুপুরে আশুলিয়া থানাধীন বাইপাইল গোলচত্বর এলাকায় মোহাম্মদ আরাফাত সরকারের নেতৃত্বে একদল যুবলীগ কর্মী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। এতে ছাত্র নেতা মো. ফারুক হোসেন (২১) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আত্মরক্ষার জন্য দৌড়ানোর সময় ফারুকের ডান পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অসংখ্য ছররা গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি বর্তমানে বাসায় থেকে ধীরে ধীরে সেরে উঠছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রশাসনের নীরবতায় ক্ষোভ ও হতাশা

অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

বিরুলিয়া এলাকার এক প্রবীণ নাগরিক বলেন, “একজন হামলা মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলে মানুষ আতঙ্কে থাকে। আমরা চাই প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করুক।”

স্থানীয়দের অভিযোগ, আরাফাত সরকারের প্রভাবের কারণে আইনগত প্রক্রিয়া বারবার বিলম্বিত হচ্ছে। তারা দ্রুত তার গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আইন-শৃঙ্খলার শঙ্কা বাড়ছে

এলাকাবাসীর আশঙ্কা, এই অব্যাহত নীরবতা ও অভিযুক্তদের প্রকাশ্য চলাফেরা ভবিষ্যতে আরও অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তারা মনে করেন, প্রশাসনের দৃঢ় পদক্ষেপই পারে এ ঘটনায় ভুক্তভোগীদের আস্থা ফিরিয়ে আনতে এবং এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন…

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
    • adminadmin
    • সেপ্টেম্বর ১১, ২০২৬

      বিশেষ প্রতিনিধি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি আয়কর পরিশোধের আদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটির দুটি রিট…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব