নোয়াখালীতে মাটি খেকোদের তাণ্ডবলীলা”প্রশাসনের জরিমানা কেবলই আইওয়াশ, দণ্ড শেষে শুরু হয় নতুন উদ্যমে লুট”

  • খরিদ করা জমিও শেষ সম্বল নয়?”

স্টাফ রিপোর্টার,নোয়াখালী|

নোয়াখালীর মানচিত্র থেকে কি হারিয়ে যাচ্ছে আবাদি জমি? বেগমগঞ্জ থেকে হাতিয়া, সেনবাগ থেকে কবিরহাট—জেলার প্রতিটি উপজেলায় এখন চলছে মাটি লুটের মহোৎসব। রাতের আঁধারে ড্রেজারের গর্জন আর দিনের আলোয় প্রভাবশালী সিন্ডিকেটের দাপট; ফসলি জমিগুলো রাতারাতি পরিণত হচ্ছে বিশাল এক একটি মরুভূমিতে। প্রশাসনের নিষেধাজ্ঞা যেন এখানে কেবল কাগজের কলমেই সীমাবদ্ধ।

অনুসন্ধানে জানা যায়, শুধু বেগমগঞ্জের হাজীপুর নয়, নোয়াখালীর প্রায় প্রতিটি ইউনিয়নে সক্রিয় রয়েছে শক্তিশালী মাটি খেকো চক্র। কোথাও পৈতৃক ভিটা দখল করে, কোথাও কৃষকদের ভয় দেখিয়ে, আবার কোথাও খরিদ করা কৃষি জমি আইনের তোয়াক্কা না করে চলছে এই দস্যুতা। বিশেষ করে কৃষি জমির উপরিভাগের উর্বর অংশ বা ‘টপ সয়েল’ কেটে নেওয়ায় চরম হুমকির মুখে পড়ছে জেলার খাদ্য নিরাপত্তা। এছাড়া ভারী ড্রাম ট্রাকের অবাধ চলাচলে ধ্বংস হচ্ছে গ্রামীণ জনপদের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাঘাট।

এই লুটপাটের নেপথ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের মদতপুষ্ট শক্তিশালী সিন্ডিকেট। ১৪নং হাজীপুর ইউনিয়নের ‘বদিরাগো বাড়ির’ বেলাল মেম্বার, মন্নান ও রাসেলসহ একটি চক্রের তণ্ডবলীলায় অতিষ্ঠ সাধারণ মানুষ। ভুক্তভোগী বৃদ্ধ ছিদ্দিক উল্যার মতো হাজারো অসহায় মানুষ আজ বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু সিন্ডিকেটের হুমকির মুখে অনেক সময় মুখ খুলতেও সাহস পায় না সাধারণ মানুষ। প্রতিবাদ করলেই মিলছে গ্রামছাড়া করার হুমকি কিংবা মিথ্যা মামলার ভয়।এদিকে, দস্যুতা রুখতে বেগমগঞ্জের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) ফিরোজ আলমের সময়োচিত ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে। তার হস্তক্ষেপে আপাতত মাটি কাটা বন্ধ হলেও জনমনে আতঙ্ক কাটেনি। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে কিছু জরিমানা বা ড্রেজার জব্দ করা হলেও, তা যেন অনেকটা ‘আইওয়াশ’। দণ্ড পাওয়ার কয়েক ঘণ্টা পরেই আবারও শুরু হয় মাটি কাটা।

আর্তনাদ আর চোখের জল নিয়ে বৃদ্ধ ছিদ্দিক উল্যারা এখন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপের আশায় প্রহর গুনছেন। সাধারণ মানুষের দাবি, শুধুমাত্র জরিমানা এবং কাজ বন্ধ রাখাই যথেষ্ট নয়; বরং এই মাটি খেকো গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, জেলাজুড়ে যে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে, তার চরম মাশুল দিতে হবে আগামী প্রজন্মকে।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব