নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ

 

মো.হামিদুজ্জামান জলিল. স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহমেদ নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। একই সাথে হত্যাকাণ্ড আড়াল করা হচ্ছে দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবিও জানান তারা।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পায়রা চত্বরে সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যান্যারে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মেহেদী হাসান রাজু’র পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মজলিসের জেলা সভাপতি উসামা হক, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক স্বাধীন আহমেদ, ছাত্রনেতা এইচএম নাঈম মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় না এনে উল্টো জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের গ্রেফতার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা বলেন, গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য নিরব আহমেদ নিহত হন। এ ঘটনার পর রাতে শহরে তিনটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে এবং আওয়ামী লীগ নেতা হারুণের তেল পাম্পে ভাঙচুর চালায়। ওই ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পুলিশ উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে জুলাই যোদ্ধাদের আটক করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসন দাবি করছে সিসিটিভি ফুটেজ দেখে তারা আসামীদের গ্রেফতার করেছে। কিন্তু পুলিশ কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না? কেন পুলিশ সিসি টিভি ফুটেজ উধাও করে দিলো? পুলিশ আটক নেতাকর্মীদের জুলাই যোদ্ধা হিসেবে কটুক্তি করে নানা ধরণের হয়রানি করেছে বলেও মানববন্ধনে দাবি করেন বক্তারা।
মানববন্ধনে দ্রুত বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাংচুরের সিসি টিভি ফুটেজ প্রকাশ এবং জুলাই যোদ্ধা নিরব হত্যাকাণ্ডের প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা।

বক্তারা অভিযোগ করে বলেন, নিরব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করে প্রশাসন নাটকীয়তা সৃষ্টি করছে। ৫ আগস্টের আগের মতো পুলিশ রাতের আধারে শহরের বিভিন্ন মেসে তল্লাশি চালিয়ে সাধারণ ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হয়রানি করছে।

এসময় বক্তারা হুঁশিয়ারি করে বলেন, দ্রুত নিরব হত্যার সুষ্ঠু বিচার এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে বলেও তারা জানান।

গত শনিবার ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাক-বিতন্ডার জেরে পাম্প কর্মীদের হামলায় নিরব নামে এক শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পরে রাতেই তাজ ফিলিং স্টেশন, সৃজনী এনজিও সংস্থার মালিক ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের মালিকানাধীন একটি তেল পাম্পে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে তিনটার দিকে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরদিন সকালে বাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়। ওই মামলায় রোববার দিবাগত মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতার হওয়া নেতারা হলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসেল হুসাইন।
এদিকে গতকাল প্রিজন ভ্যানে তোলার সময় আটক নেতারা দাবি করেন, ঘটনার সময় তারা থানায় ওসি’র সঙ্গে অবস্থান করছিলেন। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

আরও জান′তে চোখ রাখুন…

 

Facebook Comments Box
  • Related Posts

    লঞ্চ ঘাটগুলোতে চাঁদাবাজি ও নৈরাজ্যের রাজত্ব: যাত্রী ঐক্য পরিষদের মানববন্ধনের হুঁশিয়ারি
    • adminadmin
    • জুলাই ৩১, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদরঘাটসহ দেশের সকল লঞ্চ ঘাটে চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং মারাত্মক দুর্ঘটনা বেড়েই চলায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ‘লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ’। অতীতে হামলা, মারপিট ও মৃত্যুর…

    Continue reading
    জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচারের নিন্দা
    • adminadmin
    • জুলাই ২৩, ২০২৬

      ​মো.হামিদুজ্জামান জলিল,স্টাফ রিপোর্টার। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী মো. জুলহক আলীর (৪০) ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব