আইসিএল এমডি শফিককে গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী পলাতক এমডি শফিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার, বিচার নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা বাজার এলাকায় আইসিএলের ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, প্রবাসী ও শিক্ষকসহ শতাধিক ভুক্তভোগী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতারণামূলক কৌশলে সারা দেশের মতো নিজ এলাকা ধনিজকরাসহ আশপাশের অঞ্চল থেকে আমানতের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়েছেন আইসিএল এমডি শফিক। দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে উল্টো মামলা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন ধনিজকরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হালিম, গোলাপ মিয়া, মো. ইয়াছিন মিয়া, মো. বাচ্চু মিয়া, শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন, প্রবাসী জয়নাল আবেদীন মজুমদার, কৃষক খলিলুর রহমান, চালক মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

ভুক্তভোগী গ্রাহক ও ধনিজকরা বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, “আমাদের এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম নানা প্রলোভন দেখিয়ে আমানতের কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন সেই টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন। আমরা আমাদের ন্যায্য পাওনা ফেরত চাই বলেই আজ রাস্তায় নেমেছি।ধনিজকরা গ্রামের আরেক ক্ষুদ্র ব্যবসায়ী গোলাপ মিয়া বলেন, “আইসিএল শফিক এ এলাকার কৃষক, শ্রমিক, প্রবাসী, শিক্ষক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমাদের জমি দেওয়ার কথা বলে দিনের পর দিন ঘুরিয়েছেন। এখন টাকা তো দূরের কথা, কোনো সম্পদও দিচ্ছেন না। আমরা নিঃস্ব হয়ে পথে বসেছি।শিক্ষক মাওলানা জয়নাল অবেদীন বলেন, “আইসিএলের এমডি শফিক শুধু বাইরের মানুষ নয়, নিজ এলাকার অসহায় মানুষদেরও কষ্টার্জিত টাকা আত্মসাৎ করেছে। অনেক পরিবার সর্বস্বান্ত। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার ও দ্রুত টাকা ফেরত চাই।”

কৃষক খলিলুর রহমান বলেন, আইসিএলে গচ্ছিত রাখা টাকার শোকে অনেকেই মারা গেছেন। অনেকে গুরুতর অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ধুঁকে ধুঁকে দিন কাটাচ্ছেন বহু পরিবার।ভুক্তভোগী মো. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, “শফিকের কাছে টাকা চাইতে গেলে আমাদের মিথ্যা মামলা, খুন-গুমের হুমকি দেওয়া হয়। আমাদের পক্ষে কোনো সম্মানিত ব্যক্তি কথা বললে তার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হয়। ফলে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আইসিএল শফিক সারা দেশে আইসিএল এর শাখা খুলে লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে গ্রাহকদের পথে বসিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইসিএল গ্রাহকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে পলাতক শফিকুল রহমান গ্রেপ্তার হবেন এবং শত শত পথে বসা পরিবার তাদের টাকা ফিরে পাবে। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। টাকা ফেরতের দাবিতে মামলা করলে তা তুলে নিতে গ্রাহকদের ভয়ভীতি, মিথ্যা মামলা ও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।তাদের অভিযোগ, আদালতে ভুয়া কাগজপত্র দাখিল করে গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনের আহত ও নিহতের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। কিছু অসাধু রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় অর্থের বিনিময়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন শফিক।ভুক্তভোগীরা আরও জানান, বিভিন্ন থানায় দায়ের করা বহু মামলায় আদালত শফিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। শত শত মামলার আসামি ও সাজাপ্রাপ্ত হয়েও তিনি এখনও গ্রেপ্তার না হওয়ায় চরম হতাশ গ্রাহকরা।মানববন্ধনে অভিযোগ করা হয়, কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শফিককে গ্রেপ্তার এড়াতে সহায়তা করছেন। ফলে সর্বস্ব হারানো গ্রাহকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।মানববন্ধন শেষে ভুক্তভোগীরা অবিলম্বে পলাতক আইসিএল এমডি শফিককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন, সংবাদটি শেয়ার করুন……….

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব