সোনাইমুড়ীতে বিএনপি নেতার বাড়িতে গুলি-ককটেল বিস্ফোরণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেসবুকে ছবি দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার(২৮ ডিসেম্বর) রাতে উপজেলা দেওটি ইউনিয়নের মহুরিগঞ্জ বাজার এলাকার বিএনপি নেতা মাসুদের রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ করে এবং দুই দফায় ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় দেওটি বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান বিএনপির এক নেতার সুস্থতা কামনা করে ফেসবুক আইডিতে একটি ছবি পোষ্ট করেন। সেই ছবির ভেতরে বিএনপির বেশ কয়েকজন নেতার সাথে দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবুর ছবিও ছিলো। বাবুর ছবির ওপরে স্টিকার দিয়ে ফেসবুকে পোষ্ট দিলে তার সমর্থকেরা উত্তেজিত হয়। পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় ২০-২৫ জনের একটি দল জড়ো হয়। তারা মহুরিগঞ্জ বাজারের কিন্ডারগার্টেন স্কুলের সামনে থেকে মিছিল দিয়ে মাসুদের রহমানের বাড়ির সামনে এসে ১০-১৫ টি ককটেল বিস্ফোরণ করে ও তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সূত্র জানায়, ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে ইস্যু করে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে গুলি ও ককটেল ফোটানো হয়। ঘটনার পরে রাত ১১ টার দিকে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় নিজু ও দেলওয়ারের বসত ঘরে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে কোন অস্ত্রের সন্ধান পায়নি। পুলিশ চলে যাওয়ার পরে মাসুদের রহমানের বাড়ির গেটের সামনে আরো তিনটি ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এশার নামাজের পর মোমিন উল্ল্যা, জাহাঙ্গীর আলম, নিজাম, বাবুল, দেলওয়ার, সিএনজি জাহাঙ্গীর, আকাশ সহ প্রায় ২৫ জন হট্টগোল করতে করতে মাসুদের বাড়ির দিকে যায়। এসময় তারা ককটেল ফোটাতে থাকেন। ভয়ে বাজারের দোকানীরা সার্টার বন্ধ করতে থাকে। তারা মাসুদের বাড়ির গেটের সামনে গিয়ে ককটেল ও গুলি ফোটায়।
সরেজমিনে গিয়ে মাসুদের রহমানের বাড়ির গেটের সামনে তিনটি গুলির খোসা ও কয়কটি ককটেলের অংশ পড়ে থাকতে দেখা যায়।
এবিষয়ে সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান জানান, ফেসবুকে দেওয়া ছবিকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবু পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছেন। তারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন হাইব্রিডদের নিয়ে যারা রাজনীতি করে তারা নিজেদের আধিপত্য কায়েমের জন্য অবৈধ অস্ত্রের ব্যবহার করছে। আর পরিকল্পিত এই হামলার ঘটনায় জেলা বিএনপির এক নেতার ইন্ধন রয়েছে। এই বিষয়ে থানায় মামলা করা হবে বলেও যুক্ত করেন তিনি।
এসকল অভিযোগ অস্বীকার করেছেন দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবু। তিনি জানান, তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তার সমর্থকেরা এই ছবি দেখে উত্তেজিত হয়ে মাসুদের বিরুদ্ধে মিছিল করতে চাইলে তিনি বাধা দেন। তবে কে বা কারা ককটেল ও ফাঁকা গুলি ছুড়েছেন তিনি সেটা জানেন না।
ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান সোনাইমুড়ীতে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদ আলম। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনার তদন্ত চলছে।
Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব