সোনাইমুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সোনাইমুড়ী(নোয়াখালী) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বো আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনে মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে প্রথমে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন ও পরে বেলুন উড়িয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার প্রধান অতিথির বক্তব্যে নারী-পুরুষের বৈষম্য ও দুর্নীতি বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এখনো দেশে নারী-পুরুষের মধ্যে বৈষম্য বিদ্যমান। এমনকি সরকারি পেশার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও অনেক সময় জেন্ডার বৈষম্য করা হয়। যে দেশের অর্ধেক নারী, সেখানে নারীদের দমিয়ে রেখে সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। দেশকে দুর্নীতি মুক্ত ও বৈষম্য মুক্ত করতে তিনি সকলে নিজ নিজ অবস্থার থেকে সচেতন থাকার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজে কেউ দুর্নীতি করছে, কেউ তাকে সহায়তা করছে আর অধিকাংশ দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকছে। আর একারনে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হচ্ছেনা। সকলে যারযার ধর্মীয় অনুশাসন, দেশের আইন ও নীতি-নৈতিকতার চর্চা করলে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে তবেই দুর্নীতি নির্মূল করা সম্ভব।

উপজেলা সহকারী কমিশনার ভূমি দ্বীন আল জান্নাত বলেন, দুর্নীতি রোধ করতে জানতে হবে কোন অফিসে গেলে কোন সেবা কিভাবে পাওয়া যাবে। সেটা সকল সেবা গ্রহীতার জানা দরকার। ১১৭০ টাকা দিয়ে সরকারি ভাবে নামজারি করা সম্ভব কিন্তু যারা সেবা গ্রহীতা তারা এই বিষয়ে জানেননা। তারা নিজেরা আবেদন না করে অন্যের মাধ্যমে আবেদন করে। পরে কোন সমস্যায় যোগাযোগ করলে তাদের পাওয়া যায়না। ভূমি অফিস নিয়ে সকলের নেগেটিভ ধারনা আছে। সেটা পরিবর্তনের জন্য তিনি সকলের সহায়তা চেয়েছেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তিনি সকলকে সজাগ-সচেতন থাকার অনুরোধ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া। তিনি সকল আলেমদেরকে জুম্মার দিনে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করার অনুরোধ করেন।

একই মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সোনাইমুড়ী উপজেলার তিন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। অর্থনৈতিক সফলতা অর্জনের জন্য ফাহিমা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য মোসাম্মদ লুৎফুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রত্না আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব