
খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি শাকিল মিয়া কে বিদেশি ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি রামদা, ৩ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ বিশেষ অভিযান পরিচালনা করে ৭ ই ডিসেম্বর শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় উপজেলায় অভিযান পরিচালনা করে শাকিল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাকিল মিয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৩ টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
দুপুরে র্যাব-৯ এর এ এস পি মশিহুর রহমান সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে ৭ ই ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিসহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
















