শীতে বাতের ব্যাথা সমাধানে যা করবেন

হেল্থ ডেস্ক: শীত শুরু হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় মেজাজও বেশ নীরব। শরীর গরম রাখার জন্য নানা ধরনের গরম কাপড় পরা হলেও, অন্যান্য কিছু সমস্যা রয়েছে। শীতকালীন সমস্যার মধ্যে অন্যতম বাতের অসুখ। কেননা, শীত শুরু হতেই বাত রোগীদের ব্যথা-যন্ত্রণা বাড়তে শুরু করে। বিভিন্ন জয়েন্টও ফুলে যায়।

এ অবস্থায় শীত সামলে বাতের ব্যথা থেকে সুস্থ থাকা জরুরি। শুরুতে ঘরোয়াভাবে কিছু উপায় অবলম্বন করলে অবশ্য বাত ব্যথা থেকে কিছুটা মুক্তি মেলে। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মেডিসিন বিশেষজ্ঞ ও রিউম্যাটোলজিস্ট রুদ্রজিৎ পাল। এবার তাহলে বিষয়টি নিয়ে জেনে নেয়া যাক।

সমস্যা বাড়ার কারণ: চিকিৎসক রুদ্রজিৎ পাল বলেন, শীত শুরু হতেই বাতের ব্যথা বেড়ে থাকে। মূলত তাপমাত্রা কমলে শরীর খুবই সংবেদনশীল হয়ে পড়ে। বিশেষ করে যেসব নার্ভ মস্তিষ্কে ব্যথার সংকেত পৌঁছে দেয় তা খুবই সক্রিয় হয়ে উঠে। এ কারণে বাতের ব্যথা বেড়ে যায়। এ সময় শুধু আর্থ্রাইটিসের ব্যথা নয়, যেকোনো ধরনের ব্যথাই বাড়ার আশঙ্কা থাকে। এ জন্য শীতের শুরুতেই ব্যবস্থা নেয়া জরুরি।

চিকিৎসকের পরামর্শ: শীতের শুরুতে একবার চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেয়া উত্তম। চিকিৎসকের কাছে গিয়ে সমস্যার কথা বলতে হবে। চিকিৎসক সব শোনার পর প্রয়োজনীয় ওষুধ দেবেন। অবশ্য এ ক্ষেত্রে চিকিৎসকরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকেন। ফলে ব্যথা-যন্ত্রণা হওয়ার সম্ভাবনা কম থাকে। এ থেকে সুস্থজীবন কাটানো সম্ভব।

সেঁক নেয়া: শীতে বাত বা অন্য কোনো ব্যথা বাড়লে তাতে সেঁক নিতে হবে। এতে ব্যথার আশঙ্কা অনেকটাই কমবে। কেননা, গরম সেঁক নেয়ার ফলে ব্যথা জায়গায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে ব্যথা কমে। এ জন্য প্রতিদিন দুই বেলা অন্তত ৩০ মিনিট করে গরম সেঁক নিতে পারেন। তাতেই ব্যথা অনেকটা কমবে বলে পরামর্শ চিকিৎসক রুদ্রজিৎ পালের।

গরম পানিতে গোসল: অনেকেই শীতের সময়ও ঠান্ডা পানি দিয়ে গোসল করেন। তারা মনে করেন, ঠান্ডা পানিতে গোসল করলে হয়তো শরীর ভালো থাকবে। আসলে তা নয়। এ ধরনের ভুল করা যাবে না। এতে ব্যথা-যন্ত্রণা অনেকটাই বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এর বিপরীতে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন। তবে গরম পানি মাথায় ঢালবেন না। শুধুই শরীরে ঢালবেন। এতেই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন।

অবশ্যই ব্যায়াম: শীত শুরু হতেই ব্যায়াম নিয়মিত করতে হবে। এতে ব্যথা-যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা কমে আসবে। এ জন্য সবার আগে ব্যায়াম শুরু করুন। চিকিৎসকের পরামর্শ থাকরে সেই অনুযায়ীও ব্যায়াম করতে পারেন।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে চলতি অর্থবছরে বড় অঙ্কের বরাদ্দ
    • adminadmin
    • জুলাই ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সেবা খাতের মানোন্নয়ন এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব