
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য সেবা খাতের মানোন্নয়ন এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৫ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট-১ শাখার সম্প্রতি অনুষ্ঠিত এক কার্যবিবরণী সূত্রে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহা কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব ও বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের বিপরীতে প্রায় ৭৪১ কোটি ৩৭ লাখ টাকার চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) তেজগাঁও, ঢাকা; ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নোয়াখালী (১৩ কোটি ৫২ লাখ টাকা); এবং বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের জন্য এ বরাদ্দ ও খাতভিত্তিক অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই বরাদ্দ কার্যকর হওয়ার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা খুব সহজেই ঘরে বসেই লাভ করতে পারবে।
আরও জানতে চোখ রাখুন…


















