শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল দৌরাত্ম্য

আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষাধিক রোগীর চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই চিকিৎসা সেবা প্রদান কেন্দ্রে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী রোগীর আশ্রয়স্থল। দালালদের দৌরাত্ম্য, অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

জানা যায়, দালালদের ফাঁদে রোগীর স্বজনদের পড়তে হয় মহাবিপাকে ও খরচের খাতায় গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারগণ নিয়মিত রোগীদের সেবা না দিয়ে বাইরে রোগী দেখা নিয়ে ব্যস্ত সময় পার করে। যারা থাকছেন, তারাও আবার সপ্তাহে মাত্র তিনদিন কর্মস্থলে আসে এবং বাকী তিনদিন না এসেই হাজিরা খাতায় শতভাগ উপস্থিতির স্বাক্ষর করেন। রোগীদের ঔষধ দেয়ার ক্ষেত্রে শুধু কয়েক ধরনের ঔষধ দিয়ে বিদায় করে দেন কর্তৃপক্ষ। দিচ্ছে না কোন ভাল মানের ঔষধ। শুধু প্যারাসিটামল, হিসটাসিন, ডক্সিসাইক্লিন মেট্রোনিডাজল, অমিপ্রাজল সহ ৬/৭ধরনের ঔষধ। দেয়া হচ্ছে না ভাল মানের কোন এন্টিবায়োটিক।

স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘুরে রোগীদের সাথে কথা বলে জানা গেছে, চিকিৎসা শেষে সকল রোগীর ক্ষেত্রে প্রায় একই ধরণের ঔষধ দেয়া হচ্ছে। সে মোতাবেক স্টোর রুম থেকে ঔষধ দেয়া হচ্ছে। স্বাস্থ্য কমপেক্সের গেট থেকে একেবারে বারান্দা পর্যন্ত বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজন্টেটিভ সারিবদ্ধভাবে ডাক্তারদের দেয়া ব্যবস্থাপত্রের ফটোকপি করছে। সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে দালালদের দৌরাত্ম্যের।

তথ্যানুসন্ধানে জানা গেছে, শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ জন দালাল রোগী ধরা নিয়ে ব্যস্ত। যাদের বেশির ভাগের বয়স ২৫ থেকে ৪০ বছর। হাসপাতালের চারপাশের গড়ে উঠা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির মালিকরা এসব দালালকে নিয়মিত দেখভাল করেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, ‘রোগী ওপর দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে কমিশন পায় এসব দালাল। দালালদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করতে দেওয়া হয় বিভিন্ন ধরনের বকসিশ বা উপঢৌকন। যেসব বিভাগে রোগী বেশি, অস্ত্রোপচারের জন্য বেশি টাকার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে দালালদের তৎপরতা বেশি দেখা যায়।

চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, দালালরা প্রথমে নিজেদের হাসপাতালের কর্মী পরিচয় দেন। পরে হাসপাতালের অব্যবস্থাপনার কথা বলে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। নানা ধরনের সুযোগ দেয়া প্রতিশ্রুতি সহ বিভিন্ন ধরনের কৌশলে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে রোগী পাঠানো, পরীক্ষা-নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া, নির্ধারিত ফার্মেসীতে ঔষধ কেনার জন্য ব্যবস্থাপত্র পাঠানো হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তার স্বজনর প্রবেশ করলেই মুখোমুখি হতে হয় দালালের। রোগীর মন জয় করতে রয়েছে নারী দালালও। যে সমস্ত ক্লিনিকের নিম্নমানের যন্ত্রপাতি ও অচল ও পরীক্ষা –নিরীক্ষা দূর্বল সে সমস্ত ক্লিনিকও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাছাড়া স্বাস্থ্য কমক্লেক্সের মধ্যে সাম্প্রতিককালে চুরি সহ কয়েকটি ঘটনা ঘটায় স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আবাসিক এলকায় থাকা কর্মকর্তা ও কর্মচারীরা অস্বস্তির মাঝে আছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি বছরে ৫৭ লাখ টাকা মূল্যের ৩৭ ধরনের ঔষধ বগুড়ার ঠনঠনিয়া থেকে আমদানী করা হতো। কিন্তু ৫ আগষ্টের পর মাত্র ২৩ ধরনের ঔষধ পাওয়া যায়। ভর্তিকৃত রোগীদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ দেয়ার ও ইনজেকশন দেয়ার নিয়ম আছে এবং দেয়া হয়। জরুরী বিভাগেও বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক, ব্যাথা ও গ্যাসের ঔষধ দেয়ার নিয়ম আছে। আউটডোরে ডোরে রোগীদের সংখ্যা অতিরিক্ত হওয়ায় শতভাগ ঔষধ সরবরাহ দেয়া সম্ভব না হওয়ায় কিছুটা কম দেয়া হয়।

দালালদের ক্ষেত্রে তিনি বলেন, শিবগঞ্জ পাঁচটি ক্লিনিক সরকার কর্তৃক অনুমোদিত ও বৈধ কাগজ পত্র আছে। অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্স্রে আশেপাশের ১৭ ক্লিনিকের কোন বৈধ কাগজপত্র ও সরকারী অনুমোদন নেই। তাদের রোগী ধরার মূল টার্গেট হলো সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল। তাই তারা রোগী ধরার জন্য দালাল নিযুক্ত করে। তবে আগের চেয়ে অনেক কমেছে। আরো কমানোর জন্য বা শতভাগ দালাল নির্মুল করার চেষ্টা অব্যহত আছে।

তিনি আরো বলেন, শিবগঞ্জ উপজেলাটি বড় হওয়ায় প্রতিটি ঔষধ কোম্পানীর ৪ জন করে প্রতিনিধি আছে। তারা ডাক্তারদের অনারিয়াম দেয়ার মাধ্যমে নিজ নিজ কোম্পানীর ঔষধ প্রেসক্রিপশনের লেখিয়ে নেয়ার চেষ্টা করেন। এটা অনারিয়াম লেনদেন বন্ধ না হলে কোম্পানীর লোকজনের ভীড় বন্ধ না হওয়ার সম্ভবনাই বেশী। তবে আগে সপ্তাহে প্রতিদিনই কোম্পানীর লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করতো। এখন শুধু রবিবার ও বুধবার প্রবেশ করতে পারবে। তবে, ভিতরের মসজিদের আশেপাশেই থাকতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপালন কালে কোন ডাক্তার বাইরে কোন ক্লিনিকে বা চেম্বারে রোগী দেখতে পারবে না। তবে কোন ডাক্তার বিকাল আড়াইটার পরে বাইরে রোগী দেখতে পারবেন।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে চলতি অর্থবছরে বড় অঙ্কের বরাদ্দ
    • adminadmin
    • জুলাই ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সেবা খাতের মানোন্নয়ন এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব