
আপডেট বিডি নিউজ24 ডেস্ক:
🗣️নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল পৌরসভা ২নং ওয়ার্ড,সুন্দরপুর গ্রামের কৃতি সন্তান- স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (USA) এর সভাপতি-আমেরিকায় বসবাসরত বিশিষ্ট ব্যাবসায়ী,সমাজসেবক ও দানবীর কাকন নাসের-তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মাঝে নিয়ে আসুক হাসি-আনন্দ ও অনাবিল সুখ।
ধনী গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমানভাগে ভাগাভাগি করে-এটাই আমার প্রত্যাশা। কোনো বৈষম্য যেন এই উৎসব স্লান করতে না পারে,সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে,আমি সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।
দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায়, এই আশাবাদ ব্যক্ত করছি।
আমি মনে করি,বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের এবং জনগণের কল্যাণে কাজ করবে।
সকলের উজ্জ্বল ভবিষ্যত ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
সবাই ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন-এ প্রত্যাশাই রইলো।


















