লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় তিনি ছাত্রদলে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।

‎অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

‎তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চায়।

‎দুলু শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে আজ শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে। তোমরা ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।

‎ছাত্রদলে যোনদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন।

‎নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

রাসেল ইসলাম, লালমনিরহাট। মোবা-০১৭৭০৮৩২৩৫১।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব