রাজশাহী বিএনপির মঞ্চে আওয়ামীপন্থী শিল্পী, ফেসবুকে সমালোচনার ঝড়

  1. মো.সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির গুরুত্বপূর্ণ সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। আওয়ামী লীগের প্রচারণামূলক মঞ্চে গান গাওয়ার দীর্ঘ ইতিহাস থাকা এই শিল্পীকে বিএনপির রাজনৈতিক মঞ্চে দেখা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে গৌরব গান পরিবেশন করেন। স্থানীয় সূত্র জানায়, গৌরবের স্ত্রী সেতু পলকের ফুফাতো বোন। প্রতিমন্ত্রী থাকাকালে পলক তাকে সরকারি মোবাইল ফাইন্যান্স সেবা ‘নগদ’-এ চাকরি দেন।

গৌরবের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, পলকের সঙ্গে অসংখ্য ছবি, নৌকা মার্কায় ভোট চাওয়ার পোস্ট এবং আওয়ামী লীগের প্রচারণামূলক কন্টেন্ট শেয়ার করেছেন তিনি। এছাড়া পলক তার মিউজিক ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন—যার স্ক্রিনশটও গৌরব নিজের টাইমলাইনে রেখেছেন।

স্থানীয় নেতাকর্মীদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “গৌরব এবং তার পরিবার কট্টর আওয়ামীপন্থী। রাজশাহীতে কণ্ঠশিল্পীর অভাব পড়েনি যে বিএনপি এমন একজনকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আনবে। আওয়ামী লীগের প্রচারক দিয়ে বিএনপির প্রচারণা চালানো স্বপ্নেও ভাবিনি।”

ফেসবুকে জসিম উদ্দিন নামে একজন লিখেছেন, “সাবেক ছাত্রলীগ কর্মী ও সাবেক মন্ত্রী পলকের বোন জামাই গৌরব হোসেন একজন কট্টর আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় তিনি দায়িত্ব পালন করেছেন।”

জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ (রজার্স সাব্বির) অভিযোগ করে লিখেছেন, “গৌরব সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা, বিপ্লবী জুলাইয়ের ঘাতক এমপি পলকের বোন জামাই। কিছু নেতার প্রচেষ্টায় তিনি আজ বিএনপির সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন, যার হাতে খুঁজলে আমাদের ভাইদের রক্ত পাওয়া যাবে।”

এ বিষয়ে কিশোর আপন মন্তব্য করেন, “কিছুদিন আগেও আলুপট্টিতে বিএনপির প্রোগ্রামে কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন গৌরব।” সৌদিয়া জামান মিম নামে একটি আইডি থেকে লেখা হয়, “আওয়ামী লীগের সময় যারা কাজ করেছে, বিএনপির সময় তারাই কাজ করবে—শুভকামনা।”

যোগাযোগ করা হলে গৌরব হোসেন তুষার বলেন, “আমি শিল্পী মানুষ। দাওয়াত পেয়েছি, পেমেন্ট পেয়েছি, অনুষ্ঠান করেছি। আমাকে যে পেমেন্ট দেবে, তার অনুষ্ঠানে গান গাইব।”

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রোববার সকালে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Facebook Comments Box
  • Related Posts

    জাতীয় সংসদে বৈষম্যের অভিযোগ জামায়াতের, গঠনমূলক বিরোধিতার আশ্বাস
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, bdnews24.com জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডার, প্রস্তাব গ্রহণ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রধান বিরোধীদলীয় জোটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর…

    Continue reading
    বঙ্গভবনের পরবর্তী অধিনায়ক মির্জা ফখরুল: ২৫৫ ভোটে বিজয়ী হয়ে গড়লেন নতুন ইতিহাস
    • adminadmin
    • আগস্ট ২০, ২০২৬

      বিশেষ প্রতিনিধি: দেশের রাজনীতিতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্নিপরীক্ষা পেরিয়ে এবার রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ আসনে সমাসীন হতে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের নতুন অধিপতি হিসেবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব