চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হেযবুত তাওহীদের আয়োজনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহম্মেদ হলে এই আয়োজন করা হয়।

গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।

মূল বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানবরচিত জীবনব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’

তিনি বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে। অনেকে বলেন আল কোরআনের বিধান ১৪০০ বছরের পুরাতন। সেই প্রেক্ষিতে বলতে চাই, ব্রিটিশ আইন-রোমান আইন ইসলামের অভূদয়েরও এক হাজার বছর আগের। আমরা সেই ব্রিটিশ আইনের অন্ধ অনুকরনের কারনে দেশে প্রতিনিয়ত মামলার জট সৃষ্টি হচ্ছে। আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি।’

চট্রগ্রাম জেলা হেযবুত তাওহীদের সভাপতি নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচনা রাখেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান। তিনি বলেন, মানব রচিত গণতান্ত্রিক সিস্টেম ধান্দাবাজির রাজনীতির সুযোগ করে দিয়েছে। গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার তৈরীর সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের মাধ্যমে আজকে যিনি মহা নায়ক কালকে তিনি ভিলেনে পরিনত হচ্ছেন। আমরা মনে করছি গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে আমরা মুক্তি পাবো। সেই গুড়ে বালি। মানব রচিত ব্যবস্থা দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরো বলেন, ইসলামের নাম শুনলে অনেকের ভেতরে ভীতি কাজ করে। তার কারন আইএস, তালেবান, আফগানের তালেবান তন্ত্র। যেখানে চুল খোলা রাখার জন্য এক যুবতীকে পুলিশ হেফাযতে নির্যাতন করে হত্যা করা হয়। সেই ঘটনার প্রতিবাদ করায় আরো ৫০০ মানুষকে হত্যা করা হয়। এই হচ্ছে মোল্লাতন্ত্র। এটা হচ্ছে ইসলামের একটি বিকৃত রূপ। আবার অনেকে মনে করেন ইসলাম মানে হাতকাটা মধ্যযুগীয় বর্বরতা। তবে ইতিহাস বলে সাড়ে ৩০০ বছরে ইসলামি শাসনে মাত্র ছয় জনের হাত কাটা হয়েছিলো। ইসলাম তার বিধান দিয়ে অপরাধ নির্মূল করতে সক্ষম হয়েছিলো। গণতন্ত্র তার আইন দিয়ে অর্থপাচারও বন্ধ করতে পারে নাই।

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) কেমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন সেই তথ্য তুলে ধরেন রিয়াদুল হাসান। পরে আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবনব্যবস্থার আধুনিক প্রেক্ষাপটের আলোকে তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন।

হেযবুত তওহীদের যুগ্ম সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সুচিন্তিত মতামত পেশ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আবাসিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জাহেদুল করিম কচি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন কাদেরী শওকত, বাংলাদেশ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপদেষ্টা ও বাংলাদেশ দূতাবাস স্কুল এন্ড কলেজ পবিত্র মক্কা আল মোয়াজ্জেম সৌদির প্রাক্তন শিক্ষক প্রফেসর মাহবুব, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন প্রমুখ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ।

আলোচকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা ও মতামত তুলে ধরেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব