মোবাইল চুরি নিয়ে, ‘সহপাঠীদের পিটুনিতে’ স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শ্রেণিকক্ষে মোবাইল ফোন চুরি নিয়ে দ্বন্দ্বের জেরে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে।

ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি মো. জিয়াউল আহসান।

নিহত শাওন খান (১৫) ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে। সে উপজেলার তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, ১ জুলাই শাওন একটি মোবাইল নিয়ে স্কুলে যায়। ওই দিন মোবাইল ফোনটি শ্রেণিকক্ষ থেকে চুরি হয়ে যায়।

তবে মোবাইলটি শাওনের সহপাঠী ও স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের ছেলে চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে শাওন মোবাইল চুরির বিষয়টি শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে অভিযোগ করে।

এক পর্যায়ে শিক্ষক মোবাইল চুরির অভিযোগে একই শ্রেণির এক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে ওই সহপাঠীর সঙ্গে শাওনের বিরোধের সৃষ্টি হয়।

ওসি জিয়াউল আহসান বলেন, “পরিবারের দাবি ওই বিরোধের জেরে মঙ্গলবার কয়েকজন শিক্ষার্থী শাওনকে আটকে রেখে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।”

মোবাইল চুরির ঘটনায় জরিমানা দেওয়া ওই শিক্ষার্থী তার কয়েকজন সহপাঠী নিয়ে শাওনকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি চাচা সাইদুল ইসলামের।

শিক্ষক আবুল হোসেন বলেন, “মোবাইল ফোন চুরির বিষয়টি শাওন আমাকে জানালে ঘটনার তদন্ত করে এক শিক্ষার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দেই। তবে পরে শাওনকে কে বা কারা মেরেছে তা আমার জানা নেই।”

ওসি জিয়াউল আহসান বলেন, শাওনের মৃতদেহ এখানো ঢাকা থেকে আনা হয়নি। সেখানে ময়নাতদন্তের পর লাশ এলাকায় নিয়ে আসা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
  • Related Posts

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      মো.রাকিব হাওলাদার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জিহাদ…

    Continue reading
    গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
    • adminadmin
    • সেপ্টেম্বর ১১, ২০২৬

      বিশেষ প্রতিনিধি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি আয়কর পরিশোধের আদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটির দুটি রিট…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব