বিএনপির সাবেক এমপি শাহজাহান খান হত্যার ঘটনায় মামলা

পটুয়াখালী: জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ওপর হামলা ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিহত শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বাদী হয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

এ মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পটুয়াখালী সদর থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে শাহজাহান খান ও তার সঙ্গে থাকা নেতকর্মীদের ওপর সদর উপজেলার পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী এলাকায় আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারধর এবং মোটরাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় গুরুতর আহত শাহজাহান খান অসুস্থ হয়ে পড়লে ২৮ নভেম্বর সকালে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান

মামলার বাদী মো. শিপুল খান বলেন, আমার বাবাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিকল্পিতভাবে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। আমরা বাবা একজন সিনিয়র রাজনৈতিক নেতা ছিলেন। এ শহরে সিনিয়র সিটিজেনদের কোনো সময় গায়ে হাত দেওয়া তো দূরের কথা কাউকে অসন্মান করার ঘটনাও ঘটেনি। কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর আমার বাবার ওপর হামলা করিয়ে নির্যাতন চালিয়ে এক অপরাজনীতি শুরু করে। আমার বাবা রাজনীতির পাশপাশি তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, এ শহরে অনেক সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি জনগণের সেবায় আমৃত্যু কাজ করে গেছেন। তাকে মারধর করে আওয়মী লীগ নেতারা ঠিকভাবে চিকিৎসা পর্যন্ত করাতে দেয়নি। আমি আসামিদের নাম উল্লেখসহ মামলা করেছি। আশা করছি আমি আমার বাবার হত্যার সঠিক বিচার পাবো।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, শিপুল খানের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
  • Related Posts

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      মো.রাকিব হাওলাদার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জিহাদ…

    Continue reading
    জাতীয় সংসদে বৈষম্যের অভিযোগ জামায়াতের, গঠনমূলক বিরোধিতার আশ্বাস
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, bdnews24.com জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডার, প্রস্তাব গ্রহণ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রধান বিরোধীদলীয় জোটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব