
মো.রিয়াজুল সোহাগ*ডেস্ক রিপোর্ট:*১২ডিসেম্বর২০২৫
আন্তর্জাতিক মিডিয়া স্বাধীনতা সূচক-২০২৫ এ বাংলাদেশ ১৬ ধাপ উন্নতি করে ১৪৯তম স্থানে উঠে এসেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা, সম্প্রচার নীতি এবং অনলাইন কনটেন্ট ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনায় এ উন্নতি ঘটেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তথ্য মন্ত্রণালয় এটিকে “ঐতিহাসিক অগ্রগতি” হিসেবে উল্লেখ করেছে।
সংবাদ স্বাধীনতা সূচক পর্যবেক্ষণে দেখা যায়—গত বছরের তুলনায় বাংলাদেশে সাংবাদিকদের কাজের পরিবেশ কিছুটা সহনশীল হয়েছে। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, অনলাইন মিডিয়া নীতিমালার আপডেট এবং লাইভ কনটেন্ট মনিটরিংয়ের নতুন ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তবে সমালোচনাও আছে
অগ্রগতির পাশাপাশি আন্তর্জাতিক মহলে সমালোচনাও কম নয়। বেশ কিছু বিদেশি মানবাধিকার সংস্থা বলছে—
* দেশে মিডিয়াকর্মীদের উপর গোপন নজরদারি
* অনলাইন কনটেন্টে নিয়ন্ত্রণমূলক নীতি
* রাজনৈতিক সংবেদনশীল বিষয়ে রিপোর্টিংয়ে চাপ


















