ভূরুঙ্গামারীতে ১২’শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষকের তিন বিঘা জমিতে লাগানো ১২০০ কলাগাছ কেটে ফেলার পাশাপাশি হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই এলাকার একদল প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হাতেম আলী ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা (কালিয়ারচর) গ্রামে।

অভিযোগে জানা যায়, বিবাদী নূরুল হক ওরফে কানা, আব্দুল হক, রহম আলী, রাসেল, আল আমিনসহ মোট ১৮ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন মিলে হাতেম আলীর ক্রয়কৃত ও দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা সেখানে থাকা প্রায় ১২০০টি কলাগাছ কেটে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী হাতেম আলী বলেন, “আমার ক্রয়কৃত জমিতে তারা জোর করে প্রবেশ করে কলাগাছ কেটে দিয়েছে। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে আমার ছেলে ও ভাতিজার উপরও হামলা চালিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।”

অভিযোগে আরও বলা হয়, হাতেম আলীর ছেলে হুমায়ুন কবির ও ভাতিজা রফিকুল ইসলাম গরু কেনার জন্য ভূরুঙ্গামারী বাজারে আসার পর ফেরার পথে দক্ষিণ ধলডাঙ্গা হাজিমার্কেট এলাকায় অতর্কিতে হামলার শিকার হন। এ সময় বিবাদীরা তাদের লাঠিসোটা দিয়ে মারধর করে, বাজাজ সিটি ১০০ মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন (Redmi ও Realme) এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহত হুমায়ুন কবির বলেন, “আমরা তিন বিঘা জমি লিজ নিয়ে কলা চাষ করেছিলাম। কোনো শত্রুতা না থাকলেও তারা জমি দখলের উদ্দেশ্যে গাছগুলো কেটে দিয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

স্থানীয় কয়েকজন জানান, “যে কারণেই হোক, কারও ফসল নষ্ট করা মানবিক নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”

অভিযুক্ত নূরুল হক নুরুর বক্তব্য জানতে হাজি মার্কেটের এক ব্যক্তির মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পাওয়া যাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, “কলা গাছগুলো হাতেম আলীরাই লাগিয়েছিল, কিন্তু নুরুর লোকজনই কেটে ফেলেছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল জব্বার বলেন, “উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন দিলে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা দিয়ে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৃষকের কলা বাগান কেটে ফেলা, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 48 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 62 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 70 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব