
🌐 অনলাইন ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিইন্তেকাল করেন। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার ব্যক্তিগতচিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বেগম খালেদা জিয়ারজানাজার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
বার্তায় আরও বলা হয়, এ সময় এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলেতারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমানকোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
এ ছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাইদএস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা উপস্থিতছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল ৮টায় এভারকেয়ার হাসপাতালে সংবাদসম্মেলন ডেকেছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে চিকিৎসকও নার্সদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খবরটি মুহূর্তের মধ্যেই সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শোক প্রকাশ করে পোস্ট দেন।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিরজটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকেএভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেলবোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। একপর্যায়ে বিদেশে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেওশারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজিরভুট্টোর পর তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। পরবর্তীতেদলের নেতৃত্বে এসে তাঁর হাত ধরেই বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়।
আরও পড়ুন
সংবাদটি শেয়ার করুন।
মন্তব্য করুন…


















