বাহাড়া দুবাগ প্রাথমিক বিদ্যালয়ই ছিল আমার শিক্ষার হাতেখড়ি ব্যারিস্টার নাজির আহমদ

​শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি:
​বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ও নামী-দামি প্রতিষ্ঠানে পড়ার সৌভাগ্য হলেও নিজের শেকড়কে ভোলেননি ব্রিটেনের প্রথিতযশা আইনজীবী ও লেখক ব্যারিস্টার নাজির আহমদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “এই বিদ্যাপীঠই ছিল আমার শিক্ষার হাতেখড়ি। এখানে কাটানো পাঁচটি বছর আমার জীবনের ভিত্তি গড়ে দিয়েছে।”

সত্তর দশকে এই স্কুলের ছাত্র হিসেবে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করেছিলেন ব্যারিস্টার নাজির আহমদ। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট, ব্রিটেনের নিউহ্যাম বারার টানা তিনবারের সাবেক ডেপুটি স্পীকার এবং বিরল সম্মাননা ‘ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন’ খেতাবপ্রাপ্ত। মঙ্গলবার দুপুরে দীর্ঘ বছর পর নিজ স্কুলে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধান শিক্ষক করুণা কান্ত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ব্যারিস্টার নাজির আহমদ বলেন, “জীবনে অনেক বড় বড় সম্মাননা ও ক্রেস্ট পেয়েছি, নিজ হাতেও অনেককে দিয়েছি। কিন্তু নিজের শৈশবের স্কুল থেকে আজ যে সম্মাননা পেলাম, তার আনন্দ ও স্বাদ সত্যিই আলাদা। আমি আজ ভীষণভাবে আবেগাপ্লুত।”

বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রায় আধা ঘণ্টাব্যাপী বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “তোমাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। জীবনের সফলতার জন্য কঠোর পরিশ্রম, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, “একজন মানুষের সাফল্যে সবাই খুশি হয় না, কেবল মা-বাবা এবং শিক্ষকরাই প্রকৃত গর্ববোধ করেন। এমনকি ছাত্র যখন শিক্ষককে ছাড়িয়ে যায়, শিক্ষক তখন সবচেয়ে বেশি আনন্দিত হন।”

বর্তমান সময়ের চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, “প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। মোবাইল আসক্তি যেন তোমাদের বিপথগামী না করে, সেদিকে অভিভাবক ও শিক্ষকদের কড়া নজর রাখতে হবে। পড়াশোনা, খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ডে ভারসাম্য বজায় রাখাই সফলতার মূল চাবিকাঠি।”

অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক করুণা কান্ত দাশ তাকে পুরো স্কুল ঘুরিয়ে দেখান। ব্যারিস্টার নাজির আহমদ তার শৈশবের ক্লাসরুমগুলো দেখে স্মৃতিকাতর হয়ে পড়েন। এসময় তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের উন্নয়নের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও স্কুলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
​উল্লেখ্য, ব্যারিস্টার নাজির আহমদের এই সফরকে কেন্দ্র করে পুরো দুবাগ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষার্থীরাও এই মিলনমেলায় অংশ নেন।

আরও পড়ুন……

Facebook Comments Box
  • Related Posts

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading
    জাতীয় সংসদে বৈষম্যের অভিযোগ জামায়াতের, গঠনমূলক বিরোধিতার আশ্বাস
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, bdnews24.com জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডার, প্রস্তাব গ্রহণ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রধান বিরোধীদলীয় জোটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব