নর্থবেঙ্গল সুগার মিলের খামারের জমিতে নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠেছে

 স্টাফ রিপোর্টারঃ

উত্তরবঙ্গের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নর্থবেঙ্গল সুগার মিলের আওতায় ঈশ্বরদী মুলাডুলি খামারের জমিতে বিএডিসির পানি সেচ প্রকল্পের আওতায় ভ্যালী ইরিগেশন নামের একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগকে কেন্দ্র করে। নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠেছে।

খামারের উক্ত স্থানের ৩০০০ হাজার গাছ কেটে একে অপরের দোষারোপ করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী সংগঠন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে ঈশ্বরদীর মুলাডুলি খামার এলাকার মূল্যবান মেহগনি, শিশু,খয়ের, খেজুর গাছসহ বহু বছরের পুরোনো গাছ কেটে ফেলা হয়েছে। নিয়ম রয়েছে বনবিভাগ থেকে মূল্য নির্ধারণ করিয়ে , কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে গাছ বিক্রি করতে হবে ।

এ বিষয়ে মুলাডুলি খামারী ইনচার্জ আনোয়ারুল ইসলাম আমিনের কাছে জানতে চাইলে বলেন কিছু গাছ কাটা হয়েছে নর্থ বেঙ্গল সুগার মিলে আগুন হিটের জন্য সেখানে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ভ্যালি ইরিগেশন প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকাবাসী, মিল ও দেশ উপকৃত হবে।

এলাকার একাধিক কৃষক জানান, ভ্যালী ইরিগেশন প্রকল্পের নামে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, তা প্রকল্পের প্রয়োজনের তুলনায় অসঙ্গত ও অযৌক্তিক বলে মনে হচ্ছে। খামারের পরিবেশ পুরোপুরি বদলে গেছে।

পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা জানান, এ ধরনের ব্যাপক বৃক্ষ নিধনের ক্ষেত্রে নির্দিষ্ট অনুমোদন থাকা বাধ্যতামূলক। অনুমোদন বিহীনভাবে গাছ কাটলে তা পরিবেশ আইনের সরাসরি লঙ্ঘন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কোন বিশেষ প্রয়োজনে একান্তই যদি গাছগুলো কাটার প্রয়োজন হয় তাহলে যথাযথ প্রক্রিয়ায় মূল্যনির্ধারণ, দরপত্র সহ সকল প্রক্রিয়া নিষ্পত্তি করে তবেই সেটা করা উচিৎ। কিন্তু ইক্ষুর আড়ালে হাজারো গাছ কেটে সাবার করে দিয়ে ঠিক করেন নাই।

স্থানীয় লোকজন কাছে জানতে চাইলে তারা বলেন সরদারপাড়া থেকে ১০ নাম্বার সেক্টর পর্যন্ত এবং কেনাল কাটা হয়েছে কেনালের পাশ দিয়ে অনেক মেহগনি, শিশু, রেন্টি কড়াই, খেজুর মিলে ৩০০০ হাজার বেশি গাছ কাটা হয় বলে জানান ।

এ বিষয়ে সুগার মিলের জিএম প্রশাসন আনিসুর রহমানের অফিস কক্ষে দেখা করতে গিয়ে অফিসে তালাবদ্ধ ছিল। পরে একই অবস্থা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভূঁইয়া সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে প্রথমে গণমাধ্যম কর্মীদের বলেন স্যার এখন নেই। পরে একপর্যায়ে ব্যবস্থাপকস্থাপনা পরিচালক গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে অফিস কক্ষে বসিয়ে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি । তিনি বলেন খামারি প্রধান আছেন তার সঙ্গে আপনারা যোগাযোগ করুন তিনি বিষয়টি ভালো করে অবহিত করতে পারবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম খামারী প্রধান বাকী বিল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে অফিস কক্ষে তালাবদ্ধ পাওয়া গেছে, তারপর মোবাইলের কল দিয়ে কোন উত্তর মেলেনি।

কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারি প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ঈশ্বরদী জোন, সুমন চন্দ্র বর্মন তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানিনা আপনারা বিএডিসি জেলার প্রধান কর্মকর্তা আছেন তার সঙ্গে যোগাযোগ করুন । (বিএডিসি পাবনা) নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ তার সঙ্গে একাধিকবার  মোবাইলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোটো ফোন বন্ধ পাওয়া যায়  ।

আরও পড়ুন….

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব