তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠন করতে সফল স্বেচ্ছাসেবক দল

মোঃসাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধি:

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় আদেশে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে মাত্র ২০–২৫ দিনের মধ্যেই রাজশাহী মহানগরের প্রতিটি থানা ও ৩০টি ওয়ার্ডের কমিটি সফলতার সাথে গঠন করেছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল। অতি অল্প সময়ে এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহানগর দপ্তর সম্পাদক সৈকত পারভেজের আয়োজনে নগরীর ২৪/২৫ নম্বর ওয়ার্ডের কর্মীসভা রামচন্দ্রপুর বাসার রোডে অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ডের বিভিন্ন প্রার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু। অনুষ্ঠানটির আয়োজক ও সঞ্চালক ছিলেন মহানগর দপ্তর সম্পাদক সৈকত পারভেজ এবং সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলী।

সভায় বক্তারা বলেন, অল্প সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক কর্মীসভার মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এখন আরেকটি বড় চ্যালেঞ্জ হলো—হাইব্রিড বা সুযোগসন্ধানী নেতাদের দলে স্থান না দেওয়া। বিশেষ করে যারা ৫ আগস্টের পর থেকে দলে প্রবেশের চেষ্টা করছে অথবা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, তাদের ছাঁটাই করা অত্যন্ত জরুরি।

মহানগর আহ্বায়ক মীর তারেক বলেন, “খুব দ্রুত সময়ে এতটা সফলতার সাথে কর্মীসভা সম্পন্ন করতে পারব ভাবিনি। প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের ব্যাপক সাড়া প্রমাণ করে সংগঠন কতটা শক্তিশালী।”

মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গঠিত এই কমিটিতে শুধু ত্যাগী নেতারাই নেতৃত্বে থাকবেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, চাঁদাবাজি বা দখলবাজির সাথে জড়িত কেউ স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান পাবে না।”

দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, “দেশ এখনো কঠিন সময় অতিক্রম করছে। বিএনপি এখনো নানা ষড়যন্ত্রের মুখে রয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে অবাধ নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করাটাও আমাদের মূল লক্ষ্য।”

সভা শেষে কর্মীদের শ্লোগান ও উল্লাসে মুখরিত হয় এলাকা। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল জানায়—এই অগ্রযাত্রা থেমে থাকবে না, বরং প্রতিটি ওয়ার্ড ও থানায় নতুন নেতৃত্বের মাধ্যমে আরও গতিশীল হবে সংগঠন।

Facebook Comments Box
  • Related Posts

    পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ১৬, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ইউনিয়ন…

    Continue reading
    মাদকনিয়ন্ত্রণ নয় নির্মুলের পক্ষে আমি শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা
    • adminadmin
    • আগস্ট ৫, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম এর ই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট, ঢোলাট কমরপুর, শিবপুর হাইস্কুল মাঠে এবং শিবপুর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব