ঠাকুরগাঁওয়ে সরকারি ১৯ শতক জমি বিক্রয়ের জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে

মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে সরকারি ১৯ শতক জমি বিক্রয়ের জন্য সাইনবোর্ড টাঙানোর অভিযোগ পাওয়া গেছে। ৩ মাস ধরে ঝুলছে সেই সাইনবোর্ড। স্থানীয়রা বলছেন, এই জমিটি সরকারি। হঠাৎ বিক্রির সাইনবোর্ড লাগিয়েছেন স্থানীয় রিয়াজুল ইসলাম বান্ডিল নামে এক ব্যক্তি। সরকারি জমি বিক্রির এমন বিজ্ঞাপন দেখে বিস্মিত এলাকার লোকজন। তবে রিয়াজুল ইসলাম বান্ডিল দাবি করছেন, ৩ যুগ আগে একটি প্রকল্পের কাজে সরকারকে ১৯ শতক জমি দিয়েছিলেন ঐ এলাকার খতেজা বেগম নামে এক নারী। তাঁর দাবি, উচ্চ আদালতে রিট করে তিনি এ জমি ফেরত পেয়েছেন। এখন তাঁর মাধ্যমে জমিটি বিক্রি করতে চান খতেজা বেগম। খোঁজ নিয়ে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ১৯৮০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঐ জমিতে কুটির শিল্প নামে একটি প্রকল্পে স্থানীয় নারীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছিল। ঐ সময় জমিটি খতেজা বেগম সরকারকে দান করেছিলেন। প্রকল্প বন্ধ হওয়ার পর থেকে জমি এবং সেখানে নির্মিত ঘর পরিত্যক্ত অবস্থায় ছিল। ৩ মাস আগে ঐ জমির বিক্রির সাইনবোর্ড টাঙানোর পর বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমির ওপর নির্মিত ঘর ভেঙে যাবতীয় ইট ও মালামাল নিয়ে গেছেন রিয়াজুল ইসলাম বান্ডিল। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে গড়ে ওঠা গাছপালা কেটে পরিষ্কার করাচ্ছেন ৩ জন শ্রমিক দিয়ে। একটু এগিয়ে গিয়ে দেখা গেল জমির পশ্চিম পাশে টাঙানো হয়েছে সাইনবোর্ড। সেখানে লেখা আছে, ‘এই জমি বিক্রি করা হবে।’
শ্রমিক পল্টু ও দিপু জানান, এই জমির ঝাড়-জঙ্গল পরিষ্কারের জন্য ৩ জনকে চুক্তি দিয়েছেন রিয়াজ উদ্দীন বান্ডিল। জমির মালিক কে, কে বিক্রি করবে—এসব তাঁরা জানেন না। সাইনবোর্ডে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ওপার থেকে রিয়াজুল ইসলাম বান্ডিল বলেন, ‘জমিটি খতেজা বেগম সরকারকে দিয়েছিলেন, তিনি আবার আদালতে রিট করে জমি ফেরত পেয়েছেন। এখন জমিটি বিক্রি করা হবে, কিনলে আমার মাধ্যমে কিনতে হবে। তিনি এখন সেটা দেখাশোনার দায়িত্বে আছেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তাঁর নিকট কাগজপত্র চাইলে তিনি কাগজপত্র জোগাড় করে নিতে বলেন, এরপরে তাঁর সঙ্গে একাধিকার যোগাযোগ করেও তিনি কাগজপত্র দেননি।’ এদিকে খতেজা বেগম ও তাঁর পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করেন। তাঁর মোবাইল নম্বর না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
অভিযোগ উঠেছে, উচ্চ আদালতে রিট, এরপরে জমি বিক্রি বিজ্ঞাপন এবং স্থাপনা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও জমিটি উদ্ধারে স্থানীয় প্রশাসনের কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। এসব অভিযোগ ও জমির মালিকানা–সম্পর্কিত তথ্য জানতে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে গেলে চাড়োল ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, জমিটির মাঠপর্চা কিংবা নামজারির জন্য এখন পর্যন্ত কেউ অফিসে আবেদন করেনি। তবে সাইনবোর্ড টাঙানোর বিষয়ে তিনি বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিস থেকে অবগত হওয়ার পর সরেজমিন প্রমাণ পেয়েছেন।
জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন বলেন, ‘উচ্চ আদালতে রিট করেছিলেন জমি দানকারী খতেজা বেগম। আদালত তাঁকে জমিটি ফেরত দিয়েছেন ব্যবহারের শর্তে। যদি সেখানে মহিলা বিষয়ক অধিদপ্তর পুনরায় প্রকল্প চালু করে, তাহলে ফেরত দিতে হবে এই জমি। জমিটি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন—এমনটি রায়ে কোথাও বলা নেই।’ এসি ল্যান্ড আরও জানান, উচ্চ আদালতে করা রিটে মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিস কাউকেই বিবাদী করেনি। সমাজসেবা অফিসের একটি অতিরিক্ত সচিবকে বিবাদী করা হয়েছে। জমিটি রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে। উচ্চ আদালত সঠিক তথ্য গোপন করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক বলেন, ‘২০১৭ সালে আদালত থেকে রায় পেয়েছে শোনা যাচ্ছে। সাইনবোর্ড টাঙানোর পর আমরা বিষয়টি অবগত হয়েছি। সঠিক তথ্য এবং কাগজপত্র উপস্থাপন করে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল এবং ওই জমিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম চালু করার কার্যক্রম শুরু হয়েছে।’ জমিটি উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চান তিনি। বালিয়াডাঙ্গী
উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারের সাবরেজিস্ট্রার অফিসের পশ্চিম পাশে অবস্থিত ঐ ১৯ শতক জমি। স্থানীয়রা বলছে এই জমির বাজারমূল্য কমপক্ষে ৬০ লাখ টাকা।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব