চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক সমাবেশে হতদরিদ্র শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শ্রমিক, ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। খোলা আকাশের নিচে অবস্থান করা অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

গতকাল ৪ জানুয়ারি রবিবার বিকাল ৩টায় মাঝিরঘাটস্থ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি নং বি ২১৪৩ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সংগঠনের পক্ষ থেকে ৫০০ জন শ্রমিক, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসিএ) এর আহ্বায়ক হাজী শফি আহমেদ। তিনি বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই শীত বস্ত্র বিতরণ খুবই গুরুত্বপূর্ণ। মানবিক সহানূভূতি থেকেই এ উদ্যোগ প্রশসংনীয়। শীতের এ কঠিন সময়ে শীতার্ত মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার বলেন, কনকনে শীতের তীব্রতার মধ্যেও আমাদের শ্রমিকরা তাদের শ্রম মেধা দিয়ে নৌ শিল্প সহ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কিন্তু এখনো শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন সহ ন্যায্য মজুরী প্রতিষ্ঠা পায় নি। প্রতি পদে পদে শ্রমিকরা লাঞ্ছনা-বঞ্চনার শিকার হচ্ছে। আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী বলেন, এম ভি আল বাকেরা জাহাজসহ ঘটে যাওয়া বিভিন্ন স্থানে শ্রমিক হত্যার বিচার, দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নৌ-পথে নিরাপত্তার নিশ্চিতকরণ, বর্তমান বাজার দর অনুসারে শ্রমিকের বেতন বৃদ্ধিতে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন, মালিকদের শোষণ বন্ধে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ড্রাইভারের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মো আকতার জামাল মাস্টারের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবুল ইসলাম হিরু, পদ্মা ট্রান্সপোর্টের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাষ্টার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টার, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. সেলিম মাষ্টার, রশীদ আহমদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো আজগর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খলিল সিকদার, লবণ মাঠ শ্রমিক নেতা ইয়াহিয়া খান, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি নুরুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. জাফর সুকানী প্রমুখ।

সভায় বক্তারা বলেন চট্টগ্রাম নিউমুরিং কন্টেনার টার্মিনাল দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা জাতীয় স্বার্থ বিরোধী এবং শ্রমিক স্বার্থবিরোধী এক গভীর ষড়যন্ত্র। তাঁরা লালদিয়ার চরকে মার্স্ক এর নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। সভা শেষে ৫০০ শ্রমিক, দুস্থ ও অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয় এবং দোয়া মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাঝিরঘাট বিবি মসজিদের খতিব মাওলানা আজহাব উদ্দিন।

আরও পড়ুন,,,

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব