
নিউজ ডেস্ক,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে দেশকে পুনরায় এগিয়ে নেওয়া এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বলে মন্তব্য করেছেন নোয়াখালীর চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মনসুর আহমেদ রিপন।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। মনসুর আহমেদ রিপন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বিক উন্নয়ন ও একটি সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থার জন্য জিয়াউর রহমানের প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এবং তাঁর দেখানো পথই একমাত্র কার্যকর সমাধান।
আদর্শিক দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের আদর্শকে মূল ভিত্তি হিসেবে ধরে এগোলে জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। বিবৃতিতে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
স্থানীয় রাজনীতি ও তৃণমূলের সাংগঠনিক অবস্থা নিয়ে তিনি বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডসহ প্রতিটি স্তরে বিএনপি এখন অনেক বেশি সুসংগঠিত। তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, “ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের হারানো অধিকার আদায়ে কাজ করে যাওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল উদ্দেশ্য।”
আরও পড়ুন,,,,
















