ঘুষ খেলে চাকরি থাকবে না : নৌ উপদেষ্টা

 চট্টগ্রাম প্রতিনিধি: নৌ পরিবহন মন্ত্রণালয়ে আগের মতো চুরি-চামারি করা ও ঘুষ বাণিজ্য হবে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমার হাতে যদি কেউ ধরা পড়ে, ১০০ টাকাও যদি ঘুষ খেয়েছেন কোন কর্মকর্তা তাহলে আমি চেষ্টা করবো চাকরি যেন না থাকে। আমি কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে তার কোন রক্ষা নাই। আমি যতদিন আছি আপনারা আমার উপর এ বিশ্বাস রাখতে পারেন।”

রবিবার(২২ ডিসেম্বর )বিকেলে চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, বিএসসির জাহাজের বহর আরও বড় করার জন্য চেষ্টা করছি। বিএসসির নিজস্ব টাকায় অন দ্যা স্পট দুটি জাহাজ কিনতে যাচ্ছি, যেগুলো হবে বাল্ক ক্যারিয়ার। বিএসসির এমডি প্রতিদিন আমাকে খবর দিচ্ছেন, কোথায় কোথায় জাহাজ পাওয়া যাচ্ছে। আমরা পাঁচ বছরের নিচে কোনো জাহাজ কিনবো না।
ইতিমধ্যে দুইটি জাপানি জাহাজের খবর পাওয়া গেছে, নিশ্চয় ভালো হবে। জাহাজ দেখে দ্রুত সিদ্ধান্ত নেব হবে, কি হবে না। ইনশাআল্লাহ আমরা ভালো জাহাজ কিনবো।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান পৌনে পাঁচশ’ কোটি টাকা ঋণ ফেরত দিয়েছে এরকম দৃষ্টান্ত আর নেই, বিএসসি তা করে দেখিয়েছে এটি বড় কথা। এটা সম্ভব হয়েছে আপনাদের (শেয়ারহোল্ডার) জন্য। বিএসসি শেয়ারবাজারের দুর্দিনে ভালো লভ্যাংশ দিয়েছে। বাজার থেকে চুরি চামারি হয়েছে। কোনো কোম্পানি এত লভ্যাংশ দিতে পারছে না। পাঁচটি জাহাজ বিএসসির বহরে বর্তমানে আছে। আশাকরি, আগামী বছর আপনাদের লভ্যাংশ আরও বাড়বে।

নৌ উপদেষ্টা বলেন, বেসরকারি উদ্যোক্তাদের বলেছি, শিপিং লাইনে আসতে চাইলে সহযোগিতা পাবেন। চট্টগ্রাম বন্দর অত্যন্ত মুনাফার জায়গায় আছে। তিন মাসের মধ্যে বন্দরে দুইবার এসেছি। বন্দরের সমস্যা দূর করার চেষ্টা করছি। চট্টগ্রামে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ব্যবস্থা করছি। মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশ বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগ করতে বসে আছে। এটি হলে চট্টগ্রাম অঞ্চলের শ্রমিকদের অধিকতর চাকরির সুযোগ তৈরি হবে। চট্টগ্রাম বন্দর চট্টগ্রামবাসীর কাছে গর্বের বিষয় হবে। আমরা চেষ্টা করবো বিএসসির মাধ্যমে আমাদের পুরুষ ও নারী ক্যাডেট ও নাবিকদের চাকরির সুযোগ সৃষ্টি করতে। এর জন্য জাহাজ দরকার। আমি আশাকরি আগামী এজিএমে সুখবর পাবেন। একজনতো এখানে বলেছেন, ‘অনেকে রাতে এজিএম করে, শেয়ার হোল্ডাররা জানে না। ’ কিন্তু আমরা দিনের বেলায় আপনাদের ডেকে এজিএম করছি। তাও একটি সরকারি সংস্থার এজিএম।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এসময় বলেন, আমরা মনে করি বিএসসি উদাহরণ সৃষ্টিকারী একটি সরকারি প্রতিষ্ঠান। আগামী এক বছরের মধ্যে বিএসসির নিজস্ব অর্থায়নে দুইটি জাহাজ কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চীনের সঙ্গে চারটি জাহাজ নির্মাণের চুক্তি জানুয়ারিতে হবে। তিন বছরের মধ্যে এ চারটি জাহাজ বহরে যুক্ত হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, বিএসসি রাষ্ট্রীয় সংস্থা। এ সংস্থাকে সকলের সম্মিলিত প্রয়াসে অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা। ২০২৩-২৪ অর্থবছরে বিএসসি ৫৯৬ কোটি ১৯ লাখ টাকা আয় করেছে, ৩১১ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছে। নিট মুনাফা হয়েছে ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। যা ইতিহাসের সর্বোচ্চ। সরকারি ঋণের ৪৭৫ কোটি টাকা পরিশোধ করেছি।

আয়োজনে কিছুটা ত্রুটি ছিল, যা শেয়ারহোল্ডার সহ সাংবাদিকদের মধ্যে অসন্তোষ লক্ষ করা যায়। সকালে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি নৌ উপদেষ্টা আসতে বিলম্ব হওয়ায় এ নানা জটিলতা সৃষ্টি হয় বলে দাবি করেন বিএসসি কর্তৃপক্ষ। দুপুরের খাবারের প্যাকেট বিতরণ, শেষে উপহারের প্যাকেট বিতরণে দেখা যায় নানা অনিয়ম ও বিশৃঙ্খলা। একটা সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এরকম বিশৃঙ্খলা শোভনীয় নয় বলে অনেক শেয়ারহোল্ডার এ প্রতিবেদকের কাছে জানান।

বিএসসির কমোডর মাহমুদুল মালেক জানান, ১২০০ জনের খাবারের প্যাকেট আয়োজন ছিল, কিন্তু কি কারণে কারণে খাবার সংকট হলো তা অনুসন্ধান করে উদঘাটন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্হা নেওয়া হবে। এ বিষয় নিয়ে নৌ সচিব মোহাম্মদ ইউসুফ এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, নৌ উপদেষ্টা আসতে বিলম্ব হওয়ায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। খাবারের সংকট ও শেষে উপহার প্যাকেট বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব